নভেম্বরে রাশি পরিবর্তন করবে তিনটি গ্রহ, দারুণ লাভ হবে এই ৪ রাশির!

জ্যোতিষশাস্ত্রে, নয়টি গ্রহের গতিবিধির বিশেষ প্রভাব প্রতিটি জাতক-জাতিকার উপর পড়ে। গ্রহের গতিবিধির ফলে কারও ওপর ভাল প্রভাব পড়ে, আবার কারও ওপর খারাপ প্রভাব পড়ে। প্রতি মাসে কোনও না কোনও গ্রহের রাশি পরিবর্তন হয়। এছাড়াও, গ্রহগুলি বক্রী থেকে মার্গী এবং মার্গী থেকে বক্রী অবস্থায়ও থাকে।

Three Planets Transit In November 2021, These 4 zodiac signs will be benefited

নভেম্বর মাসে তিনটি প্রধান গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। ০২ নভেম্বর, বুধ গ্রহ তুলা রাশিতে প্রবেশ করবে। এরপরে, ১৬ নভেম্বর বৃশ্চিক রাশিতে সূর্যের গোচর হবে। তারপর ২০ নভেম্বর, বৃহস্পতি গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। নভেম্বর মাসে এই তিন গ্রহের রাশি পরিবর্তনের কারণে কিছু রাশির জাতক-জাতিকারা খুব শুভ ফল পাবেন। দেখে নিন তালিকায় আপনার রাশি আছে কিনা -

মেষ রাশি

মেষ রাশি

নভেম্বর মাসে মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে সুখ আসবে। তুলা রাশিতে বুধ গ্রহের প্রবেশের ফলে এই রাশির জাতকরা ধন লাভের অনেক সুযোগ পাবে। চাকরিতে মনের মতো বেতন মিলতে পারে। ব্যবসায় ভাল লাভের সম্ভাবনাও রয়েছে। এছাড়াও, সূর্য ও বৃহস্পতির রাশি পরিবর্তনও মেষ রাশির জাতকদের জন্য শুভ হবে।

মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনে বেশ কিছুদিন ধরে চলা ঝামেলা, ধীরে ধীরে ঠিক হতে পারে। কর্মজীবনে সাফল্য পাবেন। বৃহস্পতির কুম্ভ রাশিতে প্রবেশ করার ফলে শিক্ষা ও চাকরিতে ভাল উন্নতির লক্ষণ রয়েছে।

কন্যা রাশি

কন্যা রাশি

সূর্যের গোচর কন্যা রাশির জন্য খুব লাভদায়ক হতে পারে। ব্যবসায় ভাল ফল মিলবে। এছাড়া, বুধ ও বৃহস্পতির গোচরও কন্যা রাশির জাতকদের উপর শুভ প্রভাব ফেলবে।

মকর রাশি

মকর রাশি

নভেম্বর মাসে মকর রাশির জাতক-জাতিকাদের অনেক লাভ হবে। চাকুরিজীবীদের জন্য এই মাসটি খুব শুভ হবে। সমাজে আপনার মান-সম্মান বৃদ্ধি পাবে এবং নতুন কিছু করার উদ্যম আপনার মনে থাকবে, এতে আপনি ১০০ শতাংশ সাফল্য পাবেন।

X
Desktop Bottom Promotion