জানুয়ারীতে অবস্থান বদল ৩ গ্রহের, দারুণ সাফল্য পাবেন ৫ রাশির জাতকরা!

২০২৪ সালের প্রথম মাসেই ৩ গ্রহের অবস্থান পরিবর্তন হবে। এর ফলে অনেক শুভ-অশুভ যোগের গঠন হবে। গ্রহের যুবরাজ বুধ ২ জানুয়ারী বৃশ্চিক রাশিতে মার্গী হবে এবং ৭ জানুয়ারী ধনু রাশিতে গমন করবে। এই রাশিতে সূর্য ও বুধের মিলনে বুধাদিত্য রাজযোগ গঠিত হবে। এর পর ১৫ জানুয়ারি সূর্য গমন করবে মকর রাশিতে। ১৮ জানুয়ারী শুক্র প্রবেশ করবে ধনু রাশিতে। ফলে ধনু রাশিতে মঙ্গল এবং শুক্রের সংযোগ গঠিত হবে।

জ্যোতিষ গণনা বলছে, গ্রহগুলির এই পরিবর্তনে ৫ রাশির জাতকদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। এই সময় ক্যারিয়ারে সাফল্য লাভ হবে। সংসারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে।

planet transit in january 2024

মেষ রাশি

জানুয়ারীতে গ্রহ গোচরের প্রভাবে মেষ রাশির জাতকদের আটকে যাওয়া কাজগুলো সম্পন্ন হবে। নতুন বছরে অর্থ বিনিয়োগ সংক্রান্ত পরিকল্পনা শুরু হবে। ক্যারিয়ারে সাফল্য পাবেন। আটকে থাকা অর্থ ফেরত পাবেন। বিবাহিত জীবনে সুখ-শান্তি থাকবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। আয়ের নতুন উৎস থেকে উপকৃত হবেন। আপনার সম্মান বৃদ্ধি পাবে।

বৃষ রাশি

জানুয়ারিতে লক্ষ্মী নারায়ণ যোগের শুভ প্রভাবে বৃষ রাশির জাতকদের আয় বৃদ্ধি পাবে। ব্যবসায় অগ্রগতি হবে। বাড়ি, গাড়ি কিনতে পারেন। অফিসে পদোন্নতি বা কোনও সুখবর পেতে পারেন। বিবাহিতদের সন্তান লাভ হতে পারে। অবিবাহিত জাতকরা জীবনসঙ্গী পেতে পারেন। অর্থ সংক্রান্ত প্রকল্পে ভালো লাভ হবে।

কন্যা রাশি

জানুয়ারিতে এই রাশির জাতকদের আয় বৃদ্ধি পাবে। জীবনে সাফল্যের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখ-শান্তি বৃদ্ধি পাবে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাফল্য পাবেন। এই সময় আপনি প্রতিটি কাজে পজিটিভ ফলাফল পাবেন। ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। হাসি-আনন্দে জীবন কাটবে।

বৃশ্চিক রাশি

পেশাগত জীবনে সাফল্য পাবেন। পরিবারে সুখ-শান্তি থাকবে। আপনার ধনসম্পদ বৃদ্ধি পাবে। কথাবার্তায় মধুরতা বাড়বে। চাকরি ও ব্যবসা সংক্রান্ত কোনও ভালো খবর পেতে পারেন। আপনার কাজ এগিয়ে যাবে।

মকর রাশি

মকর রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসটা বেশ ভালো কাটবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো এই সময় শেষ হবে। আয় বাড়বে। বিনিয়োগ থেকে ভালো আর্থিক লাভ হবে। যাঁরা বিদেশ যেতে ইচ্ছুক, তাঁরা এই মাসে সাফল্য পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ত দৃঢ় হবে। জীবনে সুখ-শান্তি বৃদ্ধি পাবে। যাঁরা অসুস্থ, তাঁদের স্বাস্থ্যের উন্নতি হবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Tuesday, December 26, 2023, 18:34 [IST]
X
Desktop Bottom Promotion