February 2023 Planet Transit: ফেব্রুয়ারিতে রাশি পাল্টাবে তিন গ্রহ, কঠিন সময় শুরু হবে ৫ রাশির!

ফেব্রুয়ারি মাসে বুধ, সূর্য এবং শুক্র রাশি পরিবর্তন করতে চলেছে। এই তিন গ্রহের রাশি পরিবর্তন মানব জীবনে গভীর প্রভাব বিস্তার করবে। এর ফলে কিছু রাশির সময় খুব ভালো কাটবে, আবার কিছু রাশির জাতকদের জীবনে একের পর এক সমস্যা লেগেই থাকবে।

Three Planets Transit In February 2023, These Zodiac Signs Will Face Problems

আসুন জেনে নেওয়া যাক, ফেব্রুয়ারিতে সূর্য, শুক্র ও বুধের অবস্থান পরিবর্তনে কোন কোন রাশির জাতকদের উপর খারাপ প্রভাব পড়বে।

বৃষ রাশিতে গ্রহ গোচরের প্রভাব

বৃষ রাশিতে গ্রহ গোচরের প্রভাব

ফেব্রুয়ারিতে গ্রহের রাশি পরিবর্তন বৃষ রাশির উপর নেতিবাচক প্রভাব ফেলবে। মানসিক চাপ বাড়তে পারে। চাকুরিজীবীদের ট্রান্সফার হতে পারে। পরিবারে কলহ চলতে থাকবে। এই সময়ে আপনার শত্রুরাও আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাদের থেকে খুব সতর্ক থাকুন।

মিথুন রাশিতে গ্রহ গোচরের প্রভাব

মিথুন রাশিতে গ্রহ গোচরের প্রভাব

এই মাসে কর্মক্ষেত্রে খুব চাপ থাকবে। আপনার স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখুন। এই মাসে আপনি কোনও রোগে আক্রান্ত হতে পারেন। আপনার খুব কাছের কারুর সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে। আর্থিক অবস্থা তেমন ভালো থাকবে না।

সিংহ রাশিতে গ্রহের গোচরের প্রভাব

সিংহ রাশিতে গ্রহের গোচরের প্রভাব

সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন। ঝগড়া-বিবাদে জড়াবেন না। এই সময় আপনি আপনার সন্তানের জন্য চিন্তিত থাকতে পারেন। পরিবারে মতভেদ দেখা দেবে। এই সময়ে আপনাকে খুব ধৈর্য ও সংযমের সাথে কাজ করতে হবে।

ধনু রাশিতে গ্রহ গোচরের প্রভাব

ধনু রাশিতে গ্রহ গোচরের প্রভাব

এই মাসে খুব ভেবেচিন্তে অর্থ বিনিয়োগ করুন, অন্যথায় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। এই সময়ে চাকরি ক্ষেত্রে অত্যন্ত সংযমী থাকতে হবে। উর্ধ্বতন কর্মকর্তারা কোনও বিষয়ে আপনার উপর ক্ষুব্ধ হতে পারেন। পরিবারে কলহ চলতে পারে। এই মাসে আপনার খরচ বাড়বে।

মকর রাশিতে গ্রহ গোচরের প্রভাব

মকর রাশিতে গ্রহ গোচরের প্রভাব

এই মাসে আপনি কর্মক্ষেত্রে বাধার সম্মুখীন হবেন। প্রচুর অর্থ ব্যয় হবে। ভাইদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। আপনার রাগ নিয়ন্ত্রণ করুন, অন্যথায় আপনার হওয়া কাজটিও নষ্ট হতে পারে।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Thursday, February 2, 2023, 19:45 [IST]
X
Desktop Bottom Promotion