Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ডিসেম্বরে রাশি পরিবর্তন করবে সূর্য, বুধ ও শুক্র, এই ৩ রাশির জাতকদের সমস্যা বাড়বে!
ইংরেজি ক্যালেন্ডারের শেষ মাস ডিসেম্বর। এর পরই শুরু হয় নতুন বছর। জ্যোতিষ অনুসারে, ডিসেম্বরে ৩ গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে - শুক্র, বুধ এবং সূর্য। এই ৩টি গ্রহ জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

বুধ, শুক্র ও সূর্যের অবস্থান পরিবর্তনের কারণে ১২ রাশির জাতক জাতিকাদের জীবনেই অনেক পরিবর্তন আসবে। কয়েকটি রাশির জাতকরা বিশেষভাবে লাভবান হবেন, আবার কিছু রাশির উপর অশুভ প্রভাব পড়বে। দেখে নিন, কোন কোন রাশির জাতকরা সমস্যায় পড়তে চলেছেন -

বুধ গোচর
ডিসেম্বর মাসে গ্রহের যুবরাজ বুধ ৩ বার রাশি পরিবর্তন করবে। ডিসেম্বর মাসে প্রথম রাশি পরিবর্তন হবে ৩ ডিসেম্বর, শনিবার। এই দিন বুধ বৃশ্চিক রাশি থেকে বেরিয়ে ধনু রাশিতে প্রবেশ করবে। এর পর ২৮ ডিসেম্বর সকালে ধনু রাশি থেকে মকর রাশিতে যাত্রা করবে বুধ। তার ঠিক দুই দিন পর অর্থাৎ ৩০ ডিসেম্বর বুধ গ্রহ আবার ধনু রাশিতে প্রবেশ করবে। ডিসেম্বরে বুধের মোট তিনবার অবস্থান পরিবর্তনের কারণে ব্যবসায় ও চাকরিতে অনেক পরিবর্তন আসবে।

শুক্র গোচর
ডিসেম্বরে দ্বিতীয় রাশি পরিবর্তন হবে শুক্রের। ৫ ডিসেম্বর বৃশ্চিক থেকে ধনু রাশিতে প্রবেশ করবে শুক্র গ্রহ। এর পর ২৯ ডিসেম্বর, বৃহস্পতিবার বিকেলে শুক্র ধনু থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করবে।

সূর্য গোচর
গ্রহের রাজা সূর্য বৃশ্চিক রাশি ছেড়ে ধনু রাশিতে প্রবেশ করবে ১৬ ডিসেম্বর। এই দিনটি ধনু সংক্রান্তি নামে পরিচিত। আগামী এক মাস সূর্য দেব এখানেই থাকবেন।
এই ৩ রাশির উপর অশুভ প্রভাব পড়বে

মিথুন রাশি
ডিসেম্বর মাস মিথুন রাশির জাতকদের খুব একটা ভাল কাটবে না। খরচ বাড়তে পারে। অর্থনৈতিক ও দাম্পত্য জীবনেও খারাপ প্রভাব পড়বে। এমতাবস্থায়, এই মাসে অত্যন্ত সতর্ক থাকতে হবে।

সিংহ রাশি
সিংহ রাশির জাতকদেরও ডিসেম্বর মাস তেমন ভাল কাটবে না। অশুভ প্রভাব পড়তে পারে। চাকুরিজীবীরা সমস্যায় পড়বেন। ব্যবসায়ীদের উপর খারাপ প্রভাব পড়তে পারে। পারিবারিক কাজে অপ্রয়োজনীয় অর্থ ব্যয় হবে। যে কারণে মন ভাল থাকবে না।

ধনু রাশি
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, ধনু রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাস একেবারেই ভাল কাটবে না। তাই এই জাতকদের খুব সাবধানে থাকতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আর্থিক সমস্যায় পড়তে পারেন। তাই, ডিসেম্বরে এই রাশির জাতক জাতিকাদের খুব সতর্ক থাকতে হবে।
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications