Vastu tips: এই ছোট একটি ভুলেই নতুন বছরে পুড়বে কপাল! দেখে নিন বাস্তু টিপস

By Bhagysree Sarkar

Vastu tips: ২০২৪ এর শেষ মাস চলছে। নতুন বছর আসতে হাতে গোনা আর মাত্র কয়েক দিন। নতুন বছরে প্রতিটি মানুষই তার জীবনে হাসি-খুশি, আনন্দ ইত্যাদির কামনা করে। তবে এই সময় থাকতে হবে অতিরিক্ত সতর্ক। বাস্তু (Vastu Shastra) মতে, বছরের (Vastu Tips for New Year 2025) শুরুতে এমন কিছু জিনিস আছে, যা পরিবর্তন করলে সুখ-সমৃদ্ধি ফিরে আসবে। চলুন তাহলে দেখে নেওযা যাক, নতুন বছরের শুরুর আগে কিছু বাস্তু টিপস (Vastu Tips)। যাতে উল্লেখ রয়েছে, আপনি আপনার বাসস্থানে কী কী পরিবর্তন করতে পারেন, যাতে আপনি ইতিবাচক ফল পেতে পারেন।

বাস্তুশাস্ত্র মতে, আপনি যদি ২০২৫ (New Year 2025) সালে বাড়ির বাস্তু ঠিক রাখতে চান, তবে আপনাকে এই শুভ সময়ে কিছু জিনিস বাড়িতে আনা থেকে বিরত থাকা উচিত। বছরের শুরুতে এমন ভুল করলে সারা জীবন এর ফল ভোগ করতে হতে পারে। তাই আজ আমরা আপনাকে বলব যে, বছরের শুরুতে আমাদের কী কী জিনিসগুলি এড়িয়ে চলা উচিত, যা আপনার জীবনে ক্ষতির কারণ হতে পারে। এই কাজ করলে ২০২৫ সাল আপনার জন্য একটি খারাপ বছর হতে পারে। ভাবছেন কী সেই জিনিস?

Vastu tips

ছবি সৌজন্য- pexels

বাস্তু অনুসারে, বছর শুরুতে আপনার বাড়িতে লাল লঙ্কার গুঁড়ো (Red chili powder) আনা একেবারেই উচিত নয়। নতুন বছরে আপনার যে কোনও মুদি দোকান থেকে লাল লঙ্কার গুঁড়ো কেনা এড়ানো উচিত। শাস্ত্র মতে, এটি করার ফলে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যেমন বাড়িতে গৃহবিবাদ এবং কাজের সাথে সম্পর্কিত বিভিন্ন অসুবিধা ইত্যাদি।

এক্ষেত্রে আপনি গোটা লাল লঙ্কা কিনে বাড়িতে পিষে নিতে পারেন। তবে বাইরে থেকে লাল লঙ্কা কোনওভাবেই কেনা চলবে না। এটি ২০২৫ সালের বাস্তু ত্রুটির প্রেক্ষাপটে অত্যন্ত নেতিবাচক বলে বিবেচিত হয়।

X
Desktop Bottom Promotion