Durga Puja 2022 : মা দুর্গার আশীর্বাদ সব সময় থাকে এই ৫ রাশির উপর!

বাঙালির দুর্গা পুজো এখনও শুরু না হলেও, পুজোর উন্মাদনা আর মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ঢল শুরু হয়ে গিয়েছে মহালয়া থেকেই। আমরা বাঙালিরা ষষ্ঠীতে দেবীর বোধন করে পুজো শুরু করে থাকি, অন্যদিকে অবাঙালি সম্প্রদায় মহালয়ার পর দিন অর্থাৎ প্রতিপদ তিথি থেকে নবমী পর্যন্ত দেবীর নয় রূপের পুজো করেন। বিশ্বাস করা হয়, দুর্গা পুজোর সময় ভক্তি নিয়ে দেবীর পুজো করলে সব বাধা-বিপত্তি, দুঃখ-কষ্ট দূর হয় এবং মনের ইচ্ছাও পূরণ হয়।

Maa Durga Favourite zodiac

জ্যোতিষশাস্ত্র অনুসারে, পাঁচ রাশির উপর মা দুর্গার আশীর্বাদ থাকে সব সময়। এই পাঁচ রাশিকে দেবী দুর্গার অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। দেখে নিন, তালিকায় আপনার রাশি আছে কি না -

মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশির জাতক-জাতিকাদের ওপর সর্বদা মা দুর্গার আশীর্বাদ থাকে। দুর্গা পুজোর সময় এই রাশির জাতক জাতিকারা যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য পাবেন। জীবনে সুখ, সমৃদ্ধি আসবে। মায়ের কৃপায় সন্তানদের কাছ থেকেও শুভ সংবাদ আসবে।

মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকারা পুজোর সময় তাদের কঠোর পরিশ্রমের ভাল ফলাফল পাবেন। আপনার যে কাজ আটকে আছে, তা এই সময় সম্পূর্ণ হবে। আর্থিক অবস্থারও উন্নতি হতে পারে। জমি-বাড়ি ও গাড়ি ক্রয়ের যোগও রয়েছে।

সিংহ রাশি

সিংহ রাশি

এই রাশির জাতক জাতিকারা মা দুর্গার আশীর্বাদ পাবেন। সৌভাগ্য ফিরবে আপনার জীবনে। মায়ের আশীর্বাদে আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। কর্মক্ষেত্রে পদ মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই দুর্গা পুজোয় বৃশ্চিক রাশির জাতকদের জীবনে সুখ আসবে। অর্থ আগমনের যোগ রয়েছে। ঋণ থেকে মুক্তি পাবেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকরা পুজোর সময় কিছু সুখবর পাবেন। ক্যারিয়ার সংক্রান্ত সমস্যা দূর হবে। ব্যবসায়ীদের লাভ হতে পারে।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, September 28, 2022, 12:50 [IST]
X
Desktop Bottom Promotion