Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Kojagari Lakshmi Puja: লক্ষ্মী পুজোয় ভুলেও এই ৬ কাজ নয়, অসন্তুষ্ট হন দেবী!
আজ কোজাগরী লক্ষ্মী পুজো। ধন সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। মনে করা হয়, যে বাড়িতে ভক্তিভরে কোজাগরী লক্ষ্মী পুজো করা হয় সেই গৃহে সদা বিরাজমান থাকেন মা লক্ষ্মী। সেই গৃহে কখনও ধন-ধান্যের অভাব হয় না, সর্বদা সুখ-শান্তি ভরে থাকে। কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মীর আরাধনা করলে মনের সকল বাসনাও পূর্ণ হয়।
সারা বছর মা লক্ষ্মীর কৃপা পেতে সঠিক নিয়ম মেনে পুজো করতে হবে। এমন কিছু কাজ রয়েছে যা লক্ষ্মী পুজোয় ভুলেও করতে নেই। এই কাজগুলি করা হলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন। জেনে নিন কোন কোন কাজ লক্ষ্মী পুজোয় করা উচিত নয়।

লক্ষ্মী পুজোয় যে সব কাজ করতে নেই
১) লক্ষ্মী পুজোর সময় ভুলেও লোহার বাসনকোসন ব্যবহার করবেন না। এতে মা রুষ্ট হবেন।
২) কোজাগরী লক্ষ্মী পুজোর দিন বাড়ি থেকে অন্য কাউকে চাল দিতে নেই। অথবা, লক্ষ্মী পুজোয় তুলে রাখা চাল থেকে অন্য কাউকে চাল দিতে নেই।
৩) লক্ষ্মী পুজোর যে কোনও কাজে কলাপাতা অবশ্যই ব্যবহার করুন।
৪) মা লক্ষ্মীর আসনে সাদা বা কালো রঙের কাপড় পাততে নেই। লাল, গোলাপী রঙের কাপড় ব্যবহার করা যেতে পারে। এমনকি, নিজেও সাদা বা কালো রঙের পোশাক পরবেন না। লাল, গোলাপী, হলুদ, কমলা রঙের পোশাক পরা যেতে পারে।
৫) প্রায় সব পুজোতেই কাঁসর ঘণ্টা বাজানোর নিয়ম আছে। কিন্তু দেবী লক্ষ্মীর আরাধনায় ভুলেও ঢাক, ঢোল, কাঁসর, ঘণ্টা বাজাতে নেই। মন্ত্রপাঠের মাধ্যমেই পূজার্চনা করতে হয়।
৬) মা লক্ষ্মীর কাছে লাল, হলুদ, গোলাপী বা অন্য রঙের ফুল ব্যবহার করুন। কিন্তু কখনই সাদা রঙের ফুল অর্পণ করবেন না। তুলসী পাতাও ব্যবহার করতে নেই লক্ষ্মী পুজোয়।
Disclaimer: উপরোক্ত তথ্যে এটা কখনই দাবি করা হচ্ছে না যে এটা সম্পূর্ণরূপে সত্য এবং সঠিক। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।



Click it and Unblock the Notifications