Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
এই সময় ভুলেও ছিঁড়বেন না তুলসী পাতা, ক্রুদ্ধ হবেন মা লক্ষ্মী!
হিন্দু ধর্মে তুলসীকে অত্যন্ত পবিত্র বলে মানা হয়। তুলসী পাতা ছাড়া বিষ্ণু পুজো সম্পন্ন হয় না। প্রচলিত বিশ্বাস, তুলসী গাছে দেবী লক্ষ্মী বিরাজ করেন। যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে লক্ষ্মী-নারায়ণের আশীর্বাদ বজায় থাকে।
শাস্ত্রে বলা আছে, যে বাড়িতে তুলসী গাছ রয়েছে এবং রোজ সকাল-সন্ধ্যা তার পুজো করা হয়, সেই বাড়িতে কখনও হঠাৎ শোকের ছায়া নামে না। সেই সংসারে সর্বদা সুখ-শান্তি বিরাজ করে। তবে ঘরে তুলসী রাখার কিছু নিয়ম আছে। যদি সেই নিয়ম সঠিকভাবে মেনে চলা যায়, তা হলে বাড়িতে কোনও বিপদ সহজে আসতে পারবে না।

ঘরে শুকনো তুলসী রাখবেন না
বাড়িতে তুলসী গাছ থাকা যতটা শুভ, শুকনো তুলসী রাখা কিন্তু ততটাই অশুভ। ঘরে শুকনো তুলসি গাছ থাকলে নেতিবাচক শক্তির প্রবাহ বাড়ে এবং আর্থিক সমস্যা দেখা দেয়। তাই ভুলেও ঘরে শুকনো তুলসী রাখবেন না। তার পরিবর্তে নতুন তুলসী গাছ লাগান।
শুকনো তুলসী গাছ মাটিতে পুঁতে দিতে হবে অথবা নদীতে ভাসিয়ে দেওয়া উচিত। ভুল করেও শুকনো তুলসী গাছ পুড়িয়ে ফেলবেন না। শাস্ত্রে তুলসী গাছ পোড়ানো অত্যন্ত অশুভ মানা হয়।
এই দিনে তুলসী পাতা ছিঁড়বেন না
স্নান না করে অথবা নোংরা হাতে তুলসী গাছ স্পর্শ করা উচিত নয়। একাদশী ও দ্বাদশীতেও তুলসী পাতা ছিঁড়তে নেই। পূজায় তুলসী পাতা ব্যবহার করতে চাইলে সকালেই তা তুলে রাখুন। শাস্ত্র মতে, সন্ধ্যায় বা রাতে তুলসী পাতা ছেঁড়া অশুভ।
তুলসী পাতা যেন পায়ের নীচে না পড়ে
খেয়াল রাখবেন যাতে তুলসী পাতা কখনই পায়ের নীচে না পড়ে। তুলসীকে মা লক্ষ্মীর রূপ মনে করা হয়। এখানে-ওখানে তুলসী পাতা পড়ে থাকতে দেখলে তা মাটিতে পুঁতে দিন। প্রতিদিন সকাল-সন্ধ্যায় তুলসীর পূজা করা উচিত।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications