Kamika Ekadashi 2022 : কামিকা একাদশীর দিন অবশ্যই করুন এই কাজ, সুখ সমৃদ্ধিতে ভরে যাবে জীবন!

শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে পালন করা হয় কামিকা একাদশী ব্রত। এই বছর ২৪ জুলাই, রবিবার পড়েছে কামিকা একাদশী। বিশ্বাস করা হয়, ভক্তিভরে কামিকা একাদশীর ব্রত পালন করলে মনের সকল ইচ্ছা পূরণ হয় এবং জ্ঞানে-অজ্ঞানে করা পাপ থেকেও মুক্তি মেলে।

জ্যোতিষশাস্ত্র এমন কিছু উপায়ের কথা উল্লেখ আছে, যেগুলি কামিকা একাদশীর দিন করলে জীবনে সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য ফেরে। জেনে নিন, এই দিন কী কী কাজ করবেন -

Things to do during kamika ekadashi for good luck

১) কামিকা একাদশীর দিন একটি হলুদ কাপড়ে দু'টি হলুদের গাঁট, রুপো বা সাধারণ এক টাকার কয়েন এবং হলুদ রঙের কড়ি রেখে কাপড়টি বেঁধে দিন। এটি টাকা রাখার জায়গায় রাখুন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, এতে ধন-সম্পদ বৃদ্ধি পাবে।

২) যদি পরিবারে কলহ দেখা দেয়, তবে পূজার সময় দক্ষিণাবর্তি শঙ্খে জল ভরে ভগবান বিষ্ণুকে নিবেদন করুন। পুজোর পরে এই জলটি প্রসাদ হিসেবে পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করুন। এতে পারস্পরিক সম্পর্ক মজবুত হবে।

৩) আর্থিক উন্নতির জন্য কামিকা একাদশীর দিন তুলসী গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং 'ওঁ নমো ভগবতে নারায়ণায়' জপ করতে করতে ১১ বার তুলসী গাছকে প্রণাম করুন।

৪) কেরিয়ারে উন্নতি করতে চাইলে একটি অশ্বত্থ পাতায় হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন তৈরি করুন এবং 'ওঁ নমো ভগবতে নারায়ণায়' বলে ভগবান বিষ্ণুর চরণে এটি অর্পণ করুন। এছাড়াও, হলুদ রঙের মিষ্টি বা কলার ভোগ দিন।

৫) ঋণ থেকে মুক্তি পেতে কামিকা একাদশীর দিন অশ্বত্থ গাছের চারপাশে কাঁচা সুতো বাঁধতে বাঁধতে ১১ বার প্রদক্ষিণ করুন। প্রদক্ষিণ শেষ হলে অশ্বত্থ গাছের শিকড়ে জল নিবেদন করুন। শীঘ্রই ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য হাত জোড় করে প্রার্থনা করুন।

৬) মনের ইচ্ছা পূরণের জন্য কামিকা একাদশীতে দুধে কেশর মিশিয়ে ভগবান বিষ্ণুর অভিষেক করুন। এতে শ্রী বিষ্ণু প্রসন্ন হন বলে বিশ্বাস করা হয়।

Disclaimer : এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এখানে যে সব কথা বলা হয়েছে, তা যে পুরোপুরি সঠিক হবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।

X
Desktop Bottom Promotion