Akshaya Tritiya 2023: অক্ষয় তৃতীয়ায় এই ৫ জিনিস দান করলেই হবে পুণ্যলাভ!

বছরের সবচেয়ে শুভ দিনগুলির মধ্যে অন্যতম অক্ষয় তৃতীয়া। এ দিন কোনও শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। আর যদি কোনও রকম অশুভ কাজ করা হয়, তাহলে সেই কাজের পাপ বহন করতে হয় অনন্তকাল। চলতি বছর অক্ষয় তৃতীয়া উদযাপিত হচ্ছে ২৩ এপ্রিল।

শাস্ত্র অনুসারে, অক্ষয় তৃতীয়ার দিনটি কেনাকাটার জন্য খুবই শুভ। এর পাশাপাশি এ দিন দান করাও খুব পুণ্যের কাজ। দরিদ্র, অসহায় ব্যক্তিদের প্রয়োজনীয় জিনিস দান করলে অক্ষয় পুণ্য প্রাপ্তি হয়। চলুন জেনে নেওয়া যাক, অক্ষয় তৃতীয়ার দিন কী কী জিনিস দান করা সবচেয়ে শুভ।

Things To Donate On Akshaya Tritiya

জলের পাত্র দান - অক্ষয় তৃতীয়ায় জল ভর্তি পাত্র দান করা অত্যন্ত পুণ্যের কাজ। মাটির কলসিতে জল ভরে দান করতে পারেন। তবে কখনই খালি পাত্র দান করবেন না। এই দিনে পশু-পাখিকে জল দান করাও মহা পুণ্যের কাজ। এতে জীবনে কোনও জিনিসের অভাব হয় না।

ধর্মীয় বিশ্বাস, অক্ষয় তৃতীয়ার শুভ দিনে জল ভর্তি পাত্র দান করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা সঙ্গে থাকে এবং মৃত্যুর পরেও তৃষ্ণার্ত থাকতে হয় না। এ ছাড়া, জল দানের ফলে কোষ্ঠীতে চন্দ্রের অবস্থান শক্তিশালী হয় এবং গ্রহ দোষ থেকে মুক্তি মেলে।

দরিদ্রদের অন্ন দান - গীতায় অন্ন দানকে মহৎ দান বলা হয়েছে। অক্ষয় তৃতীয়ার দিন অসহায় দরিদ্র ব্যক্তিদের অন্ন দান করা উচিত। গুড়, ছোলা, ঘি, লবণ, তিল, চাল, আটা, ডাল, এই সব খাদ্যদ্রব্য দান করা খুব শুভ। এতে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং মা অন্নপূর্ণার আশীর্বাদ সর্বদা পরিবারের উপর থাকে। জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে ওঠে। শাস্ত্রে বলা হয়েছে, অক্ষয় তৃতীয়ায় অন্ন দান করলে নবগ্রহ শান্ত ও শক্তিশালী হয়।

বস্ত্র দান - এ দিন বস্ত্র দান করাও খুব শুভ। দরিদ্রদের বস্ত্র দান করলে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং সংসারে সুখ-সমৃদ্ধি ফেরে।

বই দান - অক্ষয় তৃতীয়ার দিনে শিক্ষা সংক্রান্ত জিনিস বা বই দান করতে পারেন। ধর্মীয় বিষয়ে আগ্রহী ব্যক্তিদের পঞ্জিকা এবং ধর্মীয় বই দান করতে পারেন। যে সব বাচ্চারা অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না, তাদের বই, খাতা দান করতে পারেন। এতে কোষ্ঠীতে বুধের অবস্থান শক্তিশালী হয়।

সিঁদুর দান - অক্ষয় তৃতীয়ার দিনে বিবাহিত মহিলাদের সিঁদুর দান করা খুব শুভ। এর পাশাপাশি বিবাহ সংক্রান্ত অন্যান্য জিনিসও দান করতে পারেন। এতে আপনার দাম্পত্য জীবনে শুক্রের কৃপা বজায় থাকবে এবং ঘরে সুখ-সমৃদ্ধি আসে। এই দিন সন্ধ্যার পূজায় মা লক্ষ্মীকে সিঁদুর নিবেদন করা উচিত।

Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Wednesday, April 19, 2023, 15:04 [IST]
X
Desktop Bottom Promotion