এই জিনিসগুলি মাটিতে রাখলেই বিপদ! সাবধান হোন এখনই

Do Not Keep These Worship Items on The Floor in Bengali: দৈনন্দিন জীবনে নিজেদের অজান্তেই আমরা এমন কিছু কাজ করে ফেলি, যার ফলে আমাদের ঘরে থাকা দেব-দেবীরা রুষ্ট হন এবং এর অশুভ প্রভাব এসে পড়ে সংসারের উপর। নিত্য দিন দু'বেলা আমরা ভক্তিভরে ভগবানের পুজো করি। কিন্তু তার সঙ্গে হয়তো কিছু ভুলও করে ফেলি, যার নেতিবাচক প্রভাব পড়ে আমাদের জীবনে।

আমরা না জেনে পুজোর এমন কিছু জিনিস মাটিতে রাখি, যা হয়তো একেবারেই মাটিতে রাখতে নেই। এতে সংসারে অমঙ্গল লেগেই থাকে। তাই এই ভুলগুলো অবশ্যই আমাদের শুধরে নেওয়া উচিত। জেনে নিন, কোন কোন জিনিস মাটিতে রাখা অশুভ।

Things related to worship should never be kept on the floor

প্রদীপ

পুজোর জন্য ব্যবহৃত প্রদীপ কোনও ভাবেই মাটিতে রাখা যাবে না। এতে সংসারে অভাব-অনটন, অঘটন দেখা দিতে পারে। প্রদীপ সবসময় কোনও কিছুর উপর রাখুন।

সুপারি

পূজায় ব্যবহৃত সুপারি কখনই সরাসরি মাটিতে বা মেঝেতে রাখবেন না। সুপারি সবসময় কোনও মুদ্রা বা পয়সার উপরে রাখুন।

দেব-দেবীর মূর্তি

মাটিতে কখনও কোনও দেব-দেবীর মূর্তি রাখবেন না। অনেকেই দেবতাদের ছবি বা মূর্তি মাটিতে রেখে পরিষ্কার করে থাকেন। এ রকম একেবারেই করতে নেই। এতে জীবনে অমঙ্গলের ছায়া নেমে আসতে পারে। ঠাকুরের মূর্তি সর্বদা কোনও কিছুর উপর রাখুন।

ফুল

পুজোয় ব্যবহৃত ফুল কখনও মাটিতে রাখবেন না। ফুল সবসময় ঝুড়িতে রাখুন এবং ফুলের ঝুড়ি সর্বদা কাঠের চৌকির উপর রাখুন।

শাঁখ

শঙ্খ বা শাঁখ কোনও মতেই মাটিতে রাখতে নেই। শঙ্খ মাটিতে রাখলে মা লক্ষ্মী অত্যন্ত ক্রুদ্ধ হন। এতে নানা প্রকার ক্ষতি হতে পারে। শঙ্খ সবসময় কোনও কিছু উপরে রাখুন।

কলশ

ঘট বা কলশ স্থাপন করার সময়, এটি সরাসরি মাটিতে রাখবেন না। সবসময় কোনও থালা বা চালের উপরে ঘট রাখুন।

শালিগ্রাম

হিন্দু ধর্মে শালিগ্রামকে ভগবান বিষ্ণুর রূপ মনে করা হয়। ভুল করেও কখনও শালিগ্রাম মাটিতে রাখবেন না। হলুদ কাপড়ে মুড়ে নির্দিষ্ট আসনে শালিগ্রাম শিলা রাখুন। ঠাকুর ঘর পরিষ্কার করার সময় ছোটো কাঠের চৌকির উপর রাখতে পারেন এই শিলা।

ধাতুর জিনিস

সোনা রুপোর কোনও জিনিস কখনই মাটিতে রাখবেন না। কারণ সোনার জিনিস শ্রী বিষ্ণুর খুবই প্রিয়। মাটিতে রাখলে আর্থিক সঙ্কট দেখা দিতে পারে। জীবনে নানা সমস্যা লেগেই থাকবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Monday, August 14, 2023, 15:36 [IST]
X
Desktop Bottom Promotion