Surya Grahan 2023: সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলারা ভুলেও করবেন না এই ৭ কাজ!

২০২৩ সালের প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে ২০ এপ্রিল, বৃহস্পতিবার। ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না। সেই কারণে কোনও সূতক কালও কার্যকরী হবে না।

শাস্ত্র মতে, রাহু ও কেতুর কারণেই সূর্যগ্রহণ হয়। গ্রহণের সময় সঙ্কটে পড়েন সূর্যদেব। গ্রহণের প্রভাব প্রতিটি ব্যক্তির উপরই পড়ে। তাই গ্রহণকালে প্রত্যেকেরই খুব সাবধানে থাকা উচিত, বিশেষ করে গর্ভবতী মহিলাদের। গর্ভবতী মহিলাদের উপর সূর্যগ্রহণের নেতিবাচক প্রভাব পতে পারে, তাই এই সময় তাদের বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

Things Pregnant Women Should Keep in Mind During Surya Grahan

১) গ্রহণকালে গর্ভবতী মহিলাদের ঘর থেকে বের হওয়া উচিত নয়। বলা হয়, সূর্যগ্রহণের নেতিবাচক প্রভাব গর্ভের শিশুর উপর পড়ে।

২) গর্ভবতী মহিলাদের সূর্যগ্রহণ দেখা উচিত নয়। আসলে, সূর্যগ্রহণের রশ্মির প্রভাব চোখ উপর পড়তে পারে।

৩) গ্রহণের সময় রান্না করা খাবার খাওয়াও উচিত নয়। শাস্ত্র অনুসারে, গ্রহণের পার্শ্ব প্রতিক্রিয়ায় খাবারও দূষিত হয়ে যায়।

৪) এই সময় গর্ভবতী মহিলাদের সুচ, কাঁচি, ছুরি বা অন্য কোনও ধারালো বস্তু ব্যবহার করা উচিত নয়। এতে গর্ভস্থ শিশুর ওপর খারাপ প্রভাব পড়ে বলে মনে করা হয়।

৫) এ সময় সবজি কাটা ও খোসা ছাড়ানোর কাজও করবেন না। সুচে সুতো পড়ানো ও সেলাই করাও নিষিদ্ধ। এ ছাড়া গ্রহণকালে নখ কাটা ও চুলে চিরুনি দেওয়াও অশুভ বলে মনে করা হয়।

৬) গর্ভবতী মহিলারা সূর্যগ্রহণের সময় গাছপালা স্পর্শ করবেন না। গ্রহণ শেষে ভালো করে স্নান করুন এবং সারা ঘরে গঙ্গাজল ছিটিয়ে দিতে হবে।

৭) জ্যোতিষশাস্ত্র মতে, গর্ভবতী মহিলাদের গ্রহণকালে ঘুমানো উচিত নয়।

Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion