Shani Sade Sati 2023: নতুন বছরে সাড়ে সাতির কবলে পড়বে এই রাশিগুলি, মুক্তি পাবেন ৩ রাশি!

জ্যোতিষশাস্ত্রে গ্রহের রাশি পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। নতুন বছর অর্থাৎ ২০২৩ সালে একাধিক গ্রহ স্থান পরিবর্তন করতে চলেছে। শনি, বৃহস্পতি এবং রাহু-কেতুর মতো প্রভাবশালী গ্রহের রাশি পরিবর্তন হবে। শনিকে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ বলে মনে করা হয়। এক রাশি থেকে অন্য রাশিতে যেতে প্রায় আড়াই বছর সময় নেয় শনি।

These Zodiacs Will Get Rid Of Shani Sade Sati And Dhaiya In 2023

জ্যোতিষশাস্ত্র অনুসারে, নতুন বছরের শুরুতে অর্থাৎ ১৭ জানুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবে শনি। কুম্ভ ও মকর রাশির অধিপতি শনি। শনির অবস্থান পরিবর্তনে কিছু রাশির জাতকরা সাড়ে সাতি ও আড়াইয়ের প্রকোপ থেকে মুক্তি পাবে, আবার কিছু রাশির উপর শনির সাড়ে সাতি ও আড়াই শুরু হবে।

শনির সাড়ে সাতি ও আড়াই

শনির সাড়ে সাতি ও আড়াই

শনি দেব আসলে কর্মফলদাতা। শনিদেব মানুষকে তাঁদের কর্ম অনুসারে ফল দেন। যিনি ভালো কাজ করেন শনির আশিসে তাঁর ভালো হয়। তবে যিনি মন্দ কাজ করেন তাঁর উপর ঝরে পড়ে শনির বক্র দৃষ্টি। মন্দ কাজের সঙ্গে যুক্ত ব্যক্তি শনির রোষানলে পড়ে এবং তাঁদের শাস্তি হয়।

শনির সাড়ে সাতি খুবই কষ্টদায়ক। শনির মহাদশার মতোই সাড়ে সাতিতেও জাতকের জীবনে নানা বিপর্যয় নেমে আসে। কোনও ব্যক্তির জীবনে শনির সাড়ে সাতি শুরু হলে, তিনি তাঁর কাজে ক্রমাগত ব্যর্থতা পেতে থাকেন। সাড়ে সাতি সাড়ে সাত বছর ধরে চলে। আর, আড়াইয়ের প্রভাব আড়াই বছর স্থায়ী হয়। জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে, শনি বর্তমানে মকর রাশিতে রয়েছে। ২০২৩ সালের শুরুতেই অর্থাৎ ১৭ জানুয়ারী শনি রাশিচক্র পরিবর্তন করবে। শনির গতি পরিবর্তনে কিছু রাশির জাতক-জাতিকারা শনির সাড়ে সাতি ও আড়াইয়ের প্রকোপ থেকে মুক্তি পাবেন।

২০২৩ সালে এই রাশির জাতকদের সাড়ে সাতি এবং আড়াই থেকে মুক্তি মিলবে

২০২৩ সালে এই রাশির জাতকদের সাড়ে সাতি এবং আড়াই থেকে মুক্তি মিলবে

১৭ জানুয়ারী শনি মকর থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করার সাথে সাথে, ধনু রাশির জাতকরা সাড়ে সাতি থেকে মুক্তি পাবেন। তুলা ও মিথুন রাশির জাতকদের ওপর শনির আড়াইয়ের প্রভাব সমাপ্ত হবে। ধনু, তুলা এবং মিথুন রাশির উপর অনুকূল প্রভাব পড়বে। তারা তাদের কাজে সাফল্য পাবেন, সৌভাগ্য ফিরবে এবং সমাজে মান-সম্মান ও খ্যাতি বৃদ্ধি পাবে।

এই রাশির উপর শনির সাড়ে সাতি এবং আড়াই শুরু হবে

এই রাশির উপর শনির সাড়ে সাতি এবং আড়াই শুরু হবে

২০২৩ সালে শনির রাশি পরিবর্তনে কিছু রাশির উপর সাড়ে সাতি এবং আড়াই শুরু হবে। ১৭ জানুয়ারী শনি কুম্ভ রাশিতে গমনের সাথে সাথেই মীন রাশির উপর শনির সাড়ে সাতির প্রথম পর্যায় শুরু হবে। মকর ও কুম্ভ রাশির উপর এ বছরও শনির সাড়ে সাতি জারি থাকবে। এ ছাড়াও, কর্কট ও বৃশ্চিক রাশিতে শনির আড়াইয়ের প্রকোপ শুরু হয়ে যাবে।

এই মূহুর্তে ৫ রাশির উপর সাড়ে সাতি এবং আড়াই চলছে

এই মূহুর্তে ৫ রাশির উপর সাড়ে সাতি এবং আড়াই চলছে

বর্তমানে শনি মকর রাশিতে অধিষ্ঠিত। যে কারণে ধনু, মকর ও কুম্ভ রাশির উপর শনির সাড়ে সাতি এবং মিথুন ও তুলা রাশিতে আড়াই চলছে।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Tuesday, December 27, 2022, 11:54 [IST]
X
Desktop Bottom Promotion