Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বৃহস্পতিবার দারুণ কাটবে ৫ রাশির, সব কাজেই সফল হবেন এই জাতকরা!
জ্যোতিষশাস্ত্র মতে, ৯ নভেম্বর বৃহস্পতিবার অনেকগুলো শুভ যোগ থাকছে। এ দিন ইন্দ্র যোগ ও বৈধৃতি যোগ থাকবে। এর পাশাপাশি উত্তর ফাল্গুনী ও হস্তা নক্ষত্রের প্রভাব থাকবে। আবার এ দিন চাঁদ গোচর করবে কন্যা রাশিতে।
জ্যোতিষ গণনা বলছে, এই এতগুলো শুভ যোগে ৫ রাশির জাতকরা সবচেয়ে বেশি লাভবান হবেন। প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবেন এই রাশির জাতকরা। জেনে নিন, ৯ নভেম্বর কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে।

বৃষ রাশি
বৃহস্পতিবার ভাগ্যের সঙ্গ পাবেন বৃষ রাশির জাতক জাতিকারা। কর্মক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। এ দিন কোনও নতুন মানুষের সঙ্গে সাক্ষাৎ হতে পারে। এই আলাপ আপনার ভবিষ্যতের জন্য উপকারী হবে। অর্থ লাভ হবে। সাংসারিক সব দায়িত্ব আপনি ভালো ভাবে পালন করতে সক্ষম হবেন।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকরা তাদের শত্রুদের পরিকল্পনা বুঝে ফেলবেন। যার ফলে আপনি আগে থেকে সতর্ক হয়ে যাবেন। বৃহস্পতিবার শ্বশুরবাড়ির দিক থেকে আর্থিক লাভ হওয়ার যোগ আছে। আপনার খ্যাতি ও জনপ্রিয়তা বাড়বে। খুব বুদ্ধি করে যে কোনও সিদ্ধান্ত নিন।
সিংহ রাশি
দাম্পত্য জীবনে সুখ-শান্তি ফিরবে। পরিবারের সঙ্গে সময়টা খুব ভালো কাটবে। জীবনসঙ্গীর প্রতি আপনার বিশ্বাস ও ভরসা বাড়বে। তবে এ দিন আপনি আপনার বাবার স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকবেন।
ধনু রাশি
বৃহস্পতিবার আপনি যে কাজেই হাত দেবেন, তাতেই সাফল্য লাভ করবেন। এ দিন পরিবারের কারুর কাছ থেকে কোনও উপহার পেতে পারেন। সামাজিক কাজে আপনার উদ্যোগ বাড়বে। সমাজে আপনার সম্মান ও খ্যাতি বাড়বে।
মকর রাশি
চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। অফিসে আপনার সম্মান ও প্রতিপত্তি বাড়বে। যে জাতকরা অনেক দিন ধরে ব্যাংক লোনের জন্য চেষ্টা করছেন, তাঁদের আবেদন অ্যাপ্রুভ হয়ে যেতে পারে। তবে অবশ্যই অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন। স্বাস্থ্য ঠিক রাখতে রোজ যোগব্যায়াম ও মেডিটেশন করুন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications