Tuesday Lucky Zodiac Signs: মঙ্গলবার বজরংবলীর আশীর্বাদে ভাগ্য খুলবে এই ৫ রাশির!

Tuesday Lucky Zodiac Signs: জ্যোতিষ গণনা বলছে, মঙ্গলবার ৭ নভেম্বর চাঁদ গোচর করবে সিংহ রাশিতে। এর সঙ্গে এ দিন বজ্র যোগ ও ইন্দ্র যোগের প্রভাব থাকবে। মঘা নক্ষত্র ও পূর্ব ফাল্গুনী নক্ষত্রের প্রভাবও থাকবে এই দিন।

হিন্দুধর্ম অনুসারে, মঙ্গলবার দিনটি বজংরবলীকে উৎসর্গ করা হয়। এই দিনে ভক্তিভরে বজরংবলীর পূজা করলে সকল দুঃখ-কষ্ট থেকে মুক্তি মেলে। জেনে নিন, নভেম্বরের ৭ তারিখ কোন কোন রাশির উপর বজরংবলীর আশীর্বাদ থাকবে।

Tuesday Lucky Zodiac Signs

মেষ রাশি (Aries)

কোথাও বিনিয়োগ করলে আর্থিক ভাবে লাভবান হবেন মেষ রাশির জাতকরা। এ দিন জনসেবামূলক কাজে অংশগ্রহণ করতে পারেন এই জাতকরা। আপনার উন্নতি দেখে কেউ কেউ আপনাকে হিংসা করতে পারে। আপনার সুন্দর ব্যবহার সকলের মন জয় করবে। সন্তানের সঙ্গে ভালো সময় কাটাবেন।

মিথুন রাশি (Gemini)

গুরুজনদের আশীর্বাদ থাকবে মিথুন রাশির জাতকদের উপর। উত্তরাধিকার সূত্রে অর্থ লাভ হতে পারে। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক উন্নত হবে। অনেক দিন পর আপনার কোনও প্রিয় মানুষের সঙ্গে দেখা হতে পারে। তবে এ দিন অকারণে খরচ করা এড়িয়ে চলুন। তাহলে আর্থিক সমস্যা দেখা দিতে পারে।

সিংহ রাশি (Leo)

সিংহ রাশির জাতকদের ৭ নভেম্বর দিনটি খুব ভালো কাটবে। যাঁরা সামাজিক কাজের সঙ্গে যুক্ত, তাঁরা লাভবান হবেন। সাফল্য পেতে পারেন। এ দিন কোনও শুভ অনুষ্ঠানে যোগ দিতে পারেন আপনি।

তুলা রাশি (Libra)

ব্যবসায়ীরা লাভবান হবেন। শিক্ষাক্ষেত্রে বড় সাফল্য পেতে পারেন তুলা রাশির জাতকরা। আপনি আপনার কথার দ্বারা সবাইকে মুগ্ধ করবেন। তবে পরিবারের কোনও সদস্য আপনার সঙ্গে প্রতারণা করতে পারে। তাই খুব সতর্ক থাকুন।

মকর রাশি (Capricorn)

মকর রাশির জাতকদের দিনটি ভালো কাটবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। এ দিন বিকেলে কোনও ধর্মীয় স্থনে যেতে পারেন। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তাঁরা সাফল্য লাভ করবেন। নতুন কোনও ব্যবসা খোলার জন্য ৭ নভেম্বর দিনটি শুভ।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Monday, November 6, 2023, 22:58 [IST]
X
Desktop Bottom Promotion