বুধবার গণেশের কৃপা থাকবে ৫ রাশিতে, দূর হবে সব বাধা-বিঘ্ন!

Wednesday Lucky Zodiac Signs: আগামীকাল ৬ ডিসেম্বর চন্দ্র কন্যা রাশিতে গমন করতে চলেছে। এই দিনে শনির দৃষ্টি মঙ্গল ও সূর্যের উপর থাকবে। যে কারণে দৃষ্টি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, প্রীতি যোগ, আয়ুষ্মান যোগ এবং উত্তরা ফাল্গুনী নক্ষত্রের শুভ সংযোগ থাকবে।

হিন্দুধর্মে বুধবার দিনটি ভগবান গণেশের প্রিয় দিন বলে মানা হয়। এই দিনে নিষ্ঠাভরে গণেশের পূজার্চনা করলে সকল বাধা-বিঘ্ন ও বিপদ থেকে মুক্তি মেলে। বুধবার এই শুভ যোগের ফলে ৫ রাশির জাতকরা লাভবান হতে চলেছেন। দেখে নিন, কোন কোন রাশির জাতকরা সাফল্য লাভ করবেন।

Wednesday Lucky Zodiac Signs

বৃষ রাশি

আগামীকাল প্রীতি যোগের প্রভাবে বৃষ রাশির জাতকদের ভাগ্য খুলে যাবে। ব্যবসায় কোনও ডিল ফাইনাল হতে পারে। যার ভালো লাভ হবে। এই সময় অন্য কোনও ব্যবসায় বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন। আর্থিক ও স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন। চাকুরিজীবীদের উপর তেমন কাজের চাপ থাকবে না। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে।

মিথুন রাশি

আয়ুষ্মান যোগের শুভ প্রভাবে মিথুন রাশির জাতকদের দিনটা খুব ভালো যাবে। নতুন কাজ শুরু করার জন্য দিনটি উপযুক্ত। চাকুরিজীবীরা বুদ্ধি দিয়ে সব সমস্যার সমাধান করতে সফল হবেন। ব্যবসায় ভালো লাভ হবে। আগামীকাল নতুন গাড়ি কিনতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে চলমান বিবাদের অবসান হবে। সন্ধ্যায় কোনও শুভ অনুষ্ঠানে যোগ দেবেন।

কর্কট রাশি

আগামীকাল সর্বার্থ সিদ্ধি যোগের শুভ প্রভাব থাকবে কর্কট রাশির জাতকদের উপর। স্বাস্থ্য ঠিক থাকবে। চাকুরিজীবীরা সমস্ত কাজ সময়মতো শেষ করবেন। ব্যবসা সম্প্রসারণের প্রচেষ্টায় সাফল্য লাভ হবে। লভ লাইফ ভালো কাটবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। আগামীকাল এক পুরানো বন্ধুর সঙ্গে দেখা হবে। যাঁর কাছ থেকে অর্থ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। পিতা-মাতারা সন্তানের উন্নতিতে খুব খুশি হবেন। সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে। ধর্মীয় কাজে আগ্রহী হবেন।

সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের দিনটা ভালো কাটবে। পারিবারিক পরিবেশ খুব ভালো থাকবে। পরিবারের কারুর সঙ্গে আপনার বিবাদ চললে, আগামীকাল তার সমাধান হবে। আপনি আপনার কিছু অর্থ ধর্মীয় ও সামাজিক কাজে বিনিয়োগ করবেন। সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে। আগামীকাল আপনি আপনার জীবনসঙ্গী এবং সন্তানের জন্য কোনও উপহার কিনতে পারেন।

মীন রাশি

মীন রাশির জাতকদের আর্থিক অবস্থার উন্নতি হবে। পরিবারের কারুর বিয়ের প্রস্তুতিতে খুব ব্যস্ত থাকবেন। এতে আপনি প্রিয়জনের সাহায্য পাবেন। চাকুরিজীবীদের দিনটি খুব ভালো যাবে। সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। আগামীকাল পিতা-মাতাকে নিয়ে তীর্থস্থানে যেতে পারেন। পারিবারিক জীবন এবং প্রেম জীবন ভালো যাবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম হবে। তাঁরা গুরুজনদের আশীর্বাদও পাবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Tuesday, December 5, 2023, 22:34 [IST]
X
Desktop Bottom Promotion