Saturday Lucky Zodiac Signs: শনিবার বড়ঠাকুরের কৃপা থাকবে ৫ রাশিতে, কাটবে সব বাধা!

Saturday Lucky Zodiac Signs: শনিবার, ৪ নভেম্বর পুষ্য নক্ষত্র থাকায় এ দিন শনি পুষ্য যোগের প্রভাব থাকবে। ত্রিপুষ্কর যোগ ও রবি যোগের প্রভাবও থাকবে এ দিন। এ ছাড়া, শনিবার চাঁদ কর্কট রাশিতে গোচর করবে।

আসুন জেনে নেওয়া যাক, শনিবার কোন কোন রাশির জাতক জাতিকাদের উপর শনিদেবের আশীর্বাদ থাকবে।

Saturday Lucky Zodiac Signs

বৃষ রাশি

শনিবার শনি পুষ্য যোগের প্রভাবে কপাল খুলে যাবে বৃষ রাশির জাতকদের। কর্মক্ষেত্রে বড় সাফল্য অর্জন করতে পারেন। অবিবাহিত জাতকদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। পরিবারে সুখ, শান্তি থাকবে। তবে এ দিন কোথাও বিনিয়োগ করার আগে কোনও বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।

মিথুন রাশি

কর্মক্ষেত্রে দিনটি খুব ভালো যাবে। সব কাজ সময়মতো শেষ হবে। অফিসের পরিবেশ অনুকূল থাকবে। ভাই-বোনের সঙ্গে সম্পর্ক আগের থেকে ভালো হবে। শিক্ষার্থীরা এ দিন শিক্ষাক্ষেত্রে ভালো ফল পেতে পারেন।

ধনু রাশি

ধনু রাশির জাতকদের গোটা দিনটা খুব ভালো কাটবে। আটকে থাকা কাজগুলো শেষ হতে পারে। সমাজে নিজের একটা আলাদা পরিচিতি গড়ে তুলতে সফল হবেন। সন্ধেবেলাটা বন্ধুদের সঙ্গে হাসি-মজায় কাটবে।

মকর রাশি

মকর রাশির জাতকদের কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে। বিকেলে বাড়িতে অতিথির সমাগম হতে পারে। সন্তানের উন্নতি হবে। যে কারণে আপনার মন খুব ভালো থাকবে।

মীন রাশি

মীন রাশির জাতকদের মন থেকে সব নেগেটিভ চিন্তাভাবনা দূর হবে। নতুন আশার সঞ্চার হবে। সব সমস্যার সমাধান খুঁজে পাবেন। ব্যবসায়ীরা নতুন কোনও ডিল স্বাক্ষর করতে পারেন। কোনও বিষয় নিয়ে যদি দীর্ঘদিন ধরে মনের মধ্যে ভয় থাকে, তবে তা দূর হয়ে যাবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion