Saturday Lucky Zodiac Signs: মহাসপ্তমীতে দেবী দুর্গার আশীর্বাদ থাকবে ৫ রাশির উপরে!

Saturday Lucky Zodiac Signs: জ্যোতিষ গণনা অনুসারে, ২১ অক্টোবর চাঁদ প্রথমে ধনু রাশি, তারপর মকর রাশিতে গোচর করবে। কাল থাকছে সুকর্ম যোগ ও ধৃতি যোগ। তার সঙ্গে পূর্ব আষাঢ় নক্ষত্রের প্রভাব থাকবে। এর পাশাপাশি আগামীকাল মহাসপ্তমী। সকালে হবে নবপত্রিকা স্নান।

শনিবার মহাসপ্তমী পড়ায়, মা দুর্গার পাশাপাশি শনি ঠাকুরের আশীর্বাদও থাকবে। জেনে নিন মহাসপ্তমীতে কোন কোন রাশির জাতকদের ভাগ্য খুলবে।

Saturday Lucky Zodiac Signs

মিথুন রাশি

শনিবার, ২১ অক্টোবর ভাগ্য খুলবে মিথুন রাশির জাতকদের। আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফল পাবেন। মান-সম্মান বাড়বে। ব্যবসায় ভালো লাভ হবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। লভ লাইফে সুখ-শান্তি থাকবে।

কন্যা রাশি

মহাসপ্তমীতে ব্যবসায়ীদের নতুন কোনও প্রকল্প শুরু হতে পারে। নতুন ব্যবসা শুরু করার জন্য আজকের দিনটি শুভ। নিজের লক্ষ্যে মনোযোগ দিতে পারবেন। চাকুরিজীবীরা আয় বাড়ানোর নতুন পথ খুঁজে পাবেন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতকরা পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। পরিবারের কেউ অবিবাহিত থাকলে, আজ তাঁর বিয়ের কথা এগোতে পারে। অফিসে আপনার পারফরম্যান্স প্রশংসিত হবে। ব্যবসায় ভালো লাভ হবে। শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে আসা বাধা দূর হবে। যাঁরা উচ্চশিক্ষা নিতে চান, তাঁরা সাফল্য লাভ করবেন।

ধনু রাশি

আর্থিক অবস্থার উন্নতি হবে। কর্মসূত্রে বিদেশ ভ্রমণও হতে পারে। পরিবারের সহযোগিতা পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। শিক্ষার্থীদের গোটা দিনটা ভালো যাবে।

মকর রাশি

শিক্ষাক্ষেত্রে বড় সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তাঁরা সাফল্য পেতে পারেন। ব্যবসায় ভালো লাভ হবে। সপ্তমীর সন্ধেটা বন্ধুদের সঙ্গে হাসি মজায় কাটবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Friday, October 20, 2023, 17:58 [IST]
X
Desktop Bottom Promotion