Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Tuesday Lucky Zodiac Signs: জগদ্ধাত্রী পুজোর দিনটি দারুণ কাটবে ৫ রাশির, ধন লাভ হবে প্রচুর!
জ্যোতিষ গণনা অনুসারে, মঙ্গলবার ২১ নভেম্বর চাঁদ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। যার কারণে শনি ষষ্ঠ যোগ তৈরি হবে। এছাড়াও, আগামীকাল কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথি। জগদ্ধাত্রী পুজো। এ দিন রবি যোগ, হর্ষণ যোগ এবং শতভিষা নক্ষত্রের শুভ সংযোগও থাকছে। শনি শশ যোগও গঠিত হবে।
জগদ্ধাত্রী পুজোর দিনে এতগুলো শুভ যোগ গঠিত হওয়ায় ৫ রাশির জাতকরা সবচেয়ে লাভবান হবেন। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন রাশির কপাল খুলতে চলেছে মঙ্গলবার।

বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের মঙ্গলবার দিনটা খুব ভালো যাবে। আপনার কথায় অন্যরা মুগ্ধ হতে পারে। নতুন ব্যবসা শুরু করার কথা ভাবতে পারেন। বন্ধুদের সঙ্গে কোথাও যেতে পারেন। যাঁরা ব্যবসা করতে চান এবং পার্টনার খুঁজছেন, তাঁরা পার্টনার পেতে পারেন। বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। নতুন গাড়ি বা কোনও বিলাসবহুল জিনিস কিনতে পারেন।
মিথুন রাশি
২১ নভেম্বর রবি যোগের প্রভাবে মিথুন রাশির জাতকদের কপাল খুলবে। অর্থ সঞ্চয় করবেন। এ দিন বিনিয়োগ করা ফলদায়ক হবে। এই রাশির শিক্ষার্থীদের অ্যাকাডেমিক পারফরম্যান্সে উন্নতি হবে। চাকুরিজীবীরা সহকর্মীদের সহায়তায় সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করবেন। ব্যবসায় ভালো লাভ হবে।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের ভাগ্য খুলে যাবে মঙ্গলবার। শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জন করবেন। ব্যবসায় লাভ হবে। দাম্পত্য জীবনে কোনও বিবাদ চলমান থাকলে, তা মিটে যাবে। যে সব জাতকরা চাকরি খুঁজছেন, তাঁরা ভালো অফার পেতে পারেন।
কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের জীবনে সুখ-শান্তি থাকবে। বিনিয়োগ থেকে ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। কর্মক্ষেত্রে সুফল পাবেন। আপনার কাজ প্রশংসিত হবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের সামনে অনেক সুযোগ আসবে। যা ক্যারিয়ারের জন্য উপকারী হবে। পরিবারের সঙ্গে এ দিন কোনও মন্দিরে যেতে পারেন। বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানেরও আয়োজন হতে পারে। গাড়ি, সোনা, রুপো কেনার জন্য বা নতুন ব্যবসা শুরু করার জন্য মঙ্গলবার দিনটি খুব শুভ। প্রতিটি বিষয়ে পরিবারের সাপোর্ট পাবেন। প্রিয়জনের সাহায্যে আপনার কোনও সমস্যার সমাধান হতে পারে। যে কারণে আপনি খুব খুশি হবেন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications