Friday Lucky Zodiac Signs: মহাষষ্ঠীতে মা দুর্গার কৃপায় বড় সাফল্য পাবেন এই ৫ রাশির জাতক!

Friday Lucky Zodiac Signs: আগামীকাল দুর্গাপুজোর মহাষষ্ঠী। দেবীর বোধনের মাধ্যমে কাল থেকেই পুরোদমে শুরু হয়ে যাবে দুর্গাপুজো। জ্যোতিষ গণনা অনুসারে, এ দিন চাঁদ অবস্থান করবে ধনু রাশিতে। সুকর্ম যোগ ও অতিগণ্ড যোগ থাকবে। এর সঙ্গে কাল থাকবে মূলা নক্ষত্রের প্রভাব। জেনে নিন কাল মহাষষ্ঠীতে কোন কোন রাশির জাতকদের জীবনে সৌভাগ্য ফিরবে।

মেষ রাশি

মহাষষ্ঠীতে মা দুর্গার আশীর্বাদে ভাগ্য খুলবে মেষ রাশির জাতকদের। স্বাস্থ্য ভালো থাকবে। মানসিকভাবেও আপনি খুব ভালো বোধ করবেন। প্রচুর এনার্জি থাকবে। যে কারণে আপনার সব কাজ সময়ের আগেই শেষ করে ফেলতে পারবেন। আপনার আচরণে সবাই মুগ্ধ হবে। আর্থিক লাভ হতে পারে।

Friday Lucky Zodiac Signs

সিংহ রাশি

পেশাগত জীবনে ভালো ফল পাবেন। সাংসারিক সব সমস্যার সমাধান হবে। ব্যবসায় ভালো লাভ হবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রের প্রতিযোগিতায় জয়লাভ করবেন।

ধনু রাশি

ধনু রাশির জাতকরা সামাজিক ক্ষেত্রে বড় সাফল্য পেতে পারেন। আপনার ব্যবহারে সবাই মুগ্ধ হবেন। স্বাস্থ্য ভালো থাকবে। এ দিন আপনি কোনও সারপ্রাইজ পেতে পারেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকদের ভাগ্যোদয়ের সম্ভাবনা রয়েছে। সংসারে সুখ-শান্তি বজায় থাকবে। বন্ধুবান্ধবদের সঙ্গে খুব ভালো সময় কাটবে। অর্থ লাভ হতে পারে। কাজে সাফল্য পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।

মীন রাশি

মীন রাশির জাতকদের গোটা দিনটি ভালো যাবে। স্বাস্থ্য ভালো থাকবে। সব কাজেই প্রচুর এনার্জি পাবেন আপনি। সংসারে সুখ, শান্তি থাকবে। অফিসে আপনার পারফরম্যান্স ভালো হবে। যে কারণে বসের প্রশংসা পাবেন। বিশেষ কারোর পরামর্শে পেশাগত জীবনে উন্নতি হতে পারে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion