Thursday Lucky Zodiacs: নভেম্বরের দ্বিতীয় দিনে ধন সম্পদের জোয়ারে ভাসবে ৫ রাশির জীবন!

Thursday Lucky Zodiac Signs: নভেম্বর মাসের দ্বিতীয় দিনে চাঁদ থাকবে মিথুন রাশিতে। এর সঙ্গে গঠিত হবে শিব যোগ ও সিদ্ধা যোগ। আর্দ্রা নক্ষত্র ও কৌলভা, তৈতিলা, গরজা নক্ষত্রের প্রভাব থাকবে।

জ্যোতিষ গণনা বলছে, এই এতগুলো শুভ যোগে ৫ রাশির জাতকরা সবচেয়ে বেশি লাভবান হবেন। জেনে নিন ২ নভেম্বর কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে।

Thursday Lucky Zodiac Signs

বৃষ রাশি

বৃহস্পতিবার ভাগ্য খুলে যাবে বৃষ রাশির জাতকদের। ক্যারিয়ারে ভালো সুযোগ আসবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। পরিবারে সুখ-শান্তি থাকবে। ব্যবসায় ভালো লাভ হবে। নতুন কারুর সঙ্গে বন্ধুত্ব হতে পারে এ দিন।

কন্যা রাশি

কন্যা রাশির জাতকদের গোটা দিনটা খুব ভালো কাটবে। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় খুব ভালো কাটবে। সন্তানের দিক থেকে কোনও সুসংবাদ পেতে পারেন। সমাজে আপনার সুনাম বাড়বে।

ধনু রাশি

বৃহস্পতিবার আটকে থাকা টাকা কাল ফেরত পেতে পারেন ধনু রাশির জাতকরা। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। যে কারণে সমাজে আপনার খ্যাতি বাড়বে। ব্যবসায় ভালো লাভ হবেন। জীবনসঙ্গীর সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে।

কুম্ভ রাশি

শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। এ দিন কোনও আত্মীয়ের থেকে সুখবর পেতে পারেন। আটকে থাকা টাকা ফেরত আসতে পারে। ভাই-বোনের সঙ্গে চলমান ঝামেলার অবসান হবে। সংসারে সুখ-শান্তি থাকবে। জমিজমা কেনার যোগ রয়েছে।

মীন রাশি

মীন রাশির জাতকদের সবার সঙ্গে আনন্দ করে গোটা দিনটা কাটবে। ব্যবসায়ীরা লাভবান হবেন। কর্মক্ষেত্রের পরিবেশ অনুকূল থাকবে। অফিসে বস ও সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা কোনও ভালো চাকরির প্রস্তাব পেতে পারেন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Wednesday, November 1, 2023, 21:44 [IST]
X
Desktop Bottom Promotion