Saturday Lucky Zodiac Signs: শনিবার এই ৫ রাশির উপর থাকবে বড়ঠাকুরের আশীর্বাদ, দারুণ কাটবে গোটা দিন!

Saturday Lucky Zodiac Signs: শনিবার, ১৮ নভেম্বর চাঁদ গোচর করবে মকর রাশিতে। রবি যোগ, বৃদ্ধি যোগ ও সর্বার্থ সিদ্ধি যোগ থাকবে এ দিন। এর পাশাপাশি উত্তর আষাঢ় নক্ষত্র ও শ্রাবণ নক্ষত্রের প্রভাবও থাকবে।

হিন্দুধর্ম অনুসারে, শনিবার বড়ঠাকুর তাঁর ভক্তদের সব বিপদ আপদ থেকে রক্ষা করেন। এ দিন ভক্তিভরে শনিদেবের পুজো করলে তাঁর আশীর্বাদ লাভ হয়। জেনে নিন, শনিবার কোন কোন রাশির উপর শনিদেবের আশীর্বাদ থাকবে।

Saturday Lucky Zodiac Signs

মেষ রাশি

মেষ রাশির জাতকরা যে কাজই করবেন, তাতেই সাফল্য পাবেন। অফিসে সবাই আপনার কাজের প্রশংসা করবে। আপনার বিরোধীরাও আপনার মতামত মেনে নেবে। এ দিন বাবার পরামর্শে বিনিয়োগ করলে লাভবান হবেন।

বৃষ রাশি

শনিদেবের আশীর্বাদের ভাগ্য খুলবে বৃষ রাশির জাতকদের। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন। পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে কোনও শুভ অনুষ্ঠানে যোগ দিতে পারেন। সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে।

মিথুন রাশি

শনিবার দিনটা মিথুন রাশির জাতকদের বেশ ভালো কাটবে। জমিজমা সংক্রান্ত লাভ হতে পারে। পরিবারের কারুর কাছ থেকে উপহার পেতে পারেন। জীবনসঙ্গীর পরামর্শ নিয়ে কোনও নতুন কাজে হাত দিলে তাতে সফল হতে পারেন।

তুলা রাশি

শিক্ষাক্ষেত্রে সাফল্যের যোগ আছে। ব্যবসায় ভালো লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে কোনও মতবিরোধ থাকলে তা মিটে যেতে পারে।

বৃশ্চিক রাশি

দীর্ঘদিনের কোনও আটকে থাকা কাজ শনিবার শেষ হতে পারে। আপনার বিরোধীরা আপনার প্রতি ঈর্ষাণ্বিত হয়ে উঠবে। তবে এ দিন কেউই আপনার কোনও ক্ষতি করতে পারবে না। শ্বশুর বাড়ির দিক থেকে আর্থিকভাবে লাভবান হবেন।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, November 17, 2023, 20:35 [IST]
X
Desktop Bottom Promotion