Tuesday Lucky Zodiac Signs: মঙ্গলবার ৩ শুভ যোগে ভাগ্য খুলবে ৫ রাশির, দারুণ কাটবে গোটা দিন!

Tuesday Lucky Zodiac Signs: ১৭ অক্টোবর, মঙ্গলবার শারদীয়া নবরাত্রির তৃতীয়া। এ দিন দেবী চন্দ্রঘণ্টা রূপে পূজিত হবেন মা দুর্গা। এর পাশাপাশি এই দিন তিনটি শুভ যোগ থাকছে - রবি যোগ, প্রীতি যোগ ও আয়ুষ্মান যোগ। বিশাখা নক্ষত্রও থাকবে। অন্যদিকে, তুলা রাশিতে চাঁদের সঙ্গে মঙ্গলের সংযোগে লক্ষ্মী যোগ গঠিত হবে।

জ্যোতিষ গণনা বলছে, মঙ্গলবার এই শুভ যোগে দারুণ লাভান্বিত হবেন ৫ রাশির জাতকরা। ভাগ্যের সহায়তার তাঁরা প্রতিটা ক্ষেত্রে সাফল্য লাভ করবেন।

Tuesday Lucky Zodiac Signs

বৃষ রাশি

বৃষ রাশির জাতকদের গোটা দিনটা খুব ভালো যাবে। মা দুর্গার আশীর্বাদে এই জাতকরা তাঁদের শত্রুদের পরাজিত করতে সক্ষম হবেন। আইনি ঝামেলা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ক্যারিয়ারে ভালো ফল পাবেন। সিঙ্গেল জাতক জাতিকাদের জীবনে বিশেষ কারুর প্রবেশ হতে পারে।

কর্কট রাশি

কর্কট রাশির জাতকরা ভাগ্যের সঙ্গ পাবেন। কর্মক্ষেত্রে আপনি আপনার পরিশ্রমের ভালো ফল পাবেন। সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়বে। তাঁরা পরীক্ষায় ভালো ফল করবে। সন্তানের দিক থেকে কোনও ভালো খবর পেতে পারেন। আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

কন্যা রাশি

কন্যা রাশির জাতকদের উপর মা দুর্গার আশীর্বাদ থাকবে। সমাজে সম্মান ও পরিচিতি বাড়তে পারে। লভ লাইফ ভালো কাটবে। বাড়িতে নতুন অতিথির সমাগম হতে পারে। পেশাগত জীবনে উন্নতি হতে পারে।

মকর রাশি

মকর রাশির জাতকদের সাহস ও আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। সবাই আপনার কথায় মুগ্ধ হয়ে যাবে। অবিবাহিত জাতকদের বিয়ের কথা পাকা হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে। আর্থিক লাভের যোগ রয়েছে।

মীন রাশি

মঙ্গলবার মীন রাশির জাতকরা সব কাজেই সাফল্য পাবেন। চাকুরিজীবীরা কোনও কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পেতে পারেন। কর্মসূত্রে বিদেশ যাওয়ার কথা পাকা হতে পারে। ক্যারিয়ারে উন্নতি হবে। সরকারি কাজে সাফল্য পাবেন। শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো ফল করবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion