Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Thursday Lucky Zodiac Signs: ১৬ নভেম্বর ভাগ্য খুলবে ৫ রাশির, প্রতিটি কাজে আসবে সাফল্য!
Thursday Lucky Zodiac Signs: জ্যোতিষ গণনা অনুসারে, বৃহস্পতিবার চাঁদ অবস্থান করবে ধনু রাশিতে। এর পাশাপাশি এ দিন গঠিত হবে সুকর্ম যোগ ও ধৃতি যোগ। মূলা নক্ষত্র ও পূর্ব আষাঢ় নক্ষত্রের প্রভাবও থাকবে।
জ্যোতিষ গণনা বলছে, এই এতগুলো শুভ যোগে ৫ রাশির জাতকরা সবচেয়ে বেশি লাভবান হবেন। সুখ ও সৌভাগ্য ফিরবে জীবনে। জেনে নিন ১৬ নভেম্বর কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে।

মেষ রাশি
বৃহস্পতিবার দিনটি খুব ভালো যাবে মেষ রাশির জাতকদের। পরিবারের সহযোগিতা পাবেন। এর ফলে আপনার সব সমস্যার সমাধান হতে পারে। ক্রিয়েটিভ কাজের প্রতি আগ্রহ বাড়বে এই জাতকদের। এ দিন পাড়ায় কোনও শুভ অনুষ্ঠানে যোগ দিতে পারেন।
কর্কট রাশি
কর্কট রাশির জাতকরা সব কাজে সাফল্য পাবেন। ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। ব্যবসায় ভালো লাভ হতে পারে। ভাই-বোনের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নতি হবে। পরিবারের সঙ্গে খুব আনন্দে দিনটি কাটাবেন।
কন্যা রাশি
ছাত্র-ছাত্রীদের দিনটি খুব ভালো যাবে। শিক্ষাক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে। মায়ের পরামর্শে উপকৃত হবেন। পরিবারের সঙ্গে নিজের ভালোবাসার মানুষকে আলাপ করিয়ে দেবেন। নতুন কোনও কাজের পরিকল্পনা করতে পারেন এ দিন।
বৃশ্চিক রাশি
বৃহস্পতিবার সব বাধা-বিপত্তি থেকে মুক্তি পাবেন বৃশ্চিক রাশির জাতকরা। নতুন সম্পত্তি কেনার যোগ আছে। আর্থিক ভাবে লাভবান হতে পারেন। শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগ বাড়বে। এ দিন আপনার পরিবারের কেউ সরকারি চাকরি পেতে পারেন। পুরানো কোনও ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে অনেক দিন পর দেখা হতে পারে।
কুম্ভ রাশি
বৃহস্পতিবার ভাগ্য খুলে যাবে কুম্ভ রাশির জাতকদের। আপনার কথায় সবাই মুগ্ধ হবে। এই সময় আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে। এ দিন কোনও বড় সমস্যা থেকে মুক্তি পাবেন। ক্যারিয়ারে উন্নতি হতে পারে। মানসিকভাবে ভালো বোধ করবেন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications