১৫ অক্টোবর থেকে দেবীপক্ষ, মা দুর্গার আশীর্বাদে সৌভাগ্য ফিরবে ৫ রাশির জীবনে!

১৫ অক্টোবর, রবিবার থেকে শুরু হচ্ছে দেবীপক্ষ। এ দিন চাঁদ তুলা রাশিতে গোচর করবে। এই রাশিতে আগে থেকেই অবস্থান করছে মঙ্গল। রবিবার সারাদিন থাকবে চিত্রা নক্ষত্র। এ দিন আবার গঠিত হচ্ছে পদ্মা যোগ। এই যোগে কোনও শুভ কাজ করলে তার ভালো ফল পাওয়া যায়।

জ্যোতিষশাস্ত্র বলছে, মা দুর্গার আশীর্বাদে এই রবিবার গোটা দিনটা দারুণ কাটবে ৫ রাশির জাতকদের। ভাগ্যের সঙ্গ পাবেন তাঁরা। প্রতিটি ক্ষেত্রে সাফল্য আসবে।

Sunday Lucky Zodiac Signs

কর্কট রাশি

রবিবার খুব ভালো যাবে কর্কট রাশির জাতকদের। আটকে থাকা টাকা ফেরত আসতে পারে। সমাজে আপনার মান-সম্মান বাড়বে। ক্যারিয়ারে উন্নতি হবে। বিদেশ যাত্রার সুযোগ আসবে। এই দিন কোনও দামী জিনিস উপহার হিসেবে পেতে পারেন।

সিংহ রাশি

রবিবার প্রচুর অর্থ লাভ হতে পারে সিংহ রাশির জাতকদের। জীবনসঙ্গীর সঙ্গে চলমান ঝামেলার অবসান হবে। ব্যবসায় বড় লাভ হবে। সরকারি চাকুরিজীবীদের ভালো লাভ হবে। সন্তানের দিক থেকে কোনও সুখবর পেতে পারেন। আপনার স্বাস্থ্য ভালো থাকবে।

মকর রাশি

পরিবারে সুখ, শান্তি থাকবে। বাড়ির সবার সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। ক্যারিয়ারে উন্নতি হবে। ১৫ অক্টোবর দিনটি নতুন কোনও কাজ শুরু করার জন্য শুভ। এ দিন আপনি কোনও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

কুম্ভ রাশি

রবিবার পুরানো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে। নিজের পরিশ্রমের উপযুক্ত ফলাফল পাবেন। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ করতে পারেন এ দিন। শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো ফল পাবে।

মীন রাশি

রবিবার ভাগ্যের সঙ্গ পাবেন মীন রাশির জাতকরা। এনার্জিতে ভরপুর থাকবে আপনার মধ্যে। আত্মবিশ্বাসও বাড়বে। কোনও ধর্মীয় কাজে অংশগ্রহণ নিতে পারেন। যাঁরা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান, তাঁরা ভালো সুযোগ পাবেন। বাড়ির কোনও আটকে থাকা কাজ শেষ হতে পারে। ব্যবসায়ীদের কোনও নতুন চুক্তি করা জন্য দিনটি উপযুক্ত।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Saturday, October 14, 2023, 23:31 [IST]
X
Desktop Bottom Promotion