Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Janmashtami 2022 : জন্মাষ্টমীতে গোপালের কৃপা পাবে এই ৪ রাশির জাতকরা! তালিকায় কি আপনিও আছেন?
পঞ্জিকা অনুসারে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। তাই এই দিনেই হিন্দু ধর্মাবলম্বীরা কৃষ্ণ জন্মাষ্টমী পালন করেন। জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের শিশু রূপের পূজা করা হয়। বিশ্বাস করা হয়, এই দিনে শ্রীকৃষ্ণের আরাধনা করলে সন্তান সুখ আসে, জীবনের সর্বক্ষেত্রে উন্নতি হয়, দাম্পত্য জীবনে সুখ-শান্তি ফেরে, চাকরি ও ব্যবসায় সাফল্য আসে।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, এবারের কৃষ্ণ জন্মাষ্টমীর দিনটি ৪ রাশির জাতকদের জন্য খুব শুভ হবে। শ্রীকৃষ্ণের কৃপা তাঁদের উপর বজায় থাকবে। জেনে নিন কোন কোন রাশি রয়েছে তালিকায় -

মিথুন রাশি
জন্মাষ্টমীর দিনটি এই রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হবে। শ্রীকৃষ্ণের কৃপায় দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ শুরু হবে। মন শান্ত থাকবে। সব কাজে সাফল্য পাবেন। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে।

কর্কট রাশি
ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার সমস্ত আটকে থাকা কাজ সম্পন্ন হবে। সব কাজে সাফল্য পাবেন। ধন লাভ হবে। যদি আপনার কোনও ঋণ থাকে, তাহলে খুব শীঘ্রই তা থেকে মুক্তি পাবেন।

কন্যা রাশি
এই রাশির জাতক, জাতিকাদের অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা ভাল গাইডেন্স পাবেন, যা খুবই কাজে লাগবে। চাকরি ও ব্যবসায় লাভ হবে।

বৃশ্চিক রাশি
কর্মক্ষেত্রে উন্নতি হবে। আর্থিক দিক শক্তিশালী হবে। আটকে থাকা অর্থ পেতে পারেন। চাকরি ও ব্যবসায় উন্নতি হবে। পরীক্ষার্থীরা ভাল ফলাফল পাবে।
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications