লকডাউনের প্রভাব : ২০২০ সালে এই রাশিচক্রের বিবাহ-বিচ্ছেদের সম্ভাবনা বেশি

প্রেম-ভালবাসার মধ্যে যেমন ভাল সময় আসে তেমনই খারাপ সময়ও আসে। সব বাধা অতিক্রম করে নিজের ভালবাসাকে এগিয়ে নিয়ে যাওয়া অতটাও সহজ নয়। ২০২০ সালটি এখনও অবধি অনেকের পক্ষে ভাল গেছে আবার অনেকেই নানান সমস্যার মুখোমুখি হয়েছেন। জীবনে আসা পরিবর্তনগুলি ইতিবাচক বা নেতিবাচক উভয়ই হতে পারে। প্রেম খুব সুন্দর একটি সম্পদ, কিন্তু অনেকসময় এটি খুব দুঃখজনকও হতে পারে। প্রেমের জন্য মানুষ বছর বছর বাঁচে আবার অনেকে বেঁচে থেকেও মরে যায়।

These Zodiac Signs Are The Most Likely To Divorce This Year

প্রতিটি রাশির জাতকরা নিজস্ব উপায়ে ব্রেকআপ এবং ডিভোর্সের পরিস্থিতি সামলায়। বিবাহ বিচ্ছেদের দুঃখ সহ্য করা সহজ নয়, তবে এই পরিস্থিতি সামলাতে যেকোনও ব্যক্তিই প্রস্তুত থাকে। বিবাহ-বিচ্ছেদ কোনও খারাপ জিনিস নয়, এটি আপনাকে অযাচিত সম্পর্ক থেকে মুক্তি দিয়ে নতুন জীবন শুরু করার সুযোগ দেয়, তবে অবশ্যই বিবাহ-বিচ্ছেদ অত্যন্ত কষ্টের হয়। এছাড়াও, বর্তমান সময়ে দাঁড়িয়ে এই লকডাউনেই, অনেক পরিবারে সম্পর্কের অবনতি ঘটছে, অনেক পরিবারে সমস্যা বেড়েই চলেছে। তাই, লকডাউন শেষ হওয়ার পরে বিবাহ-বিচ্ছেদের মামলাগুলি বাড়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আসুন জেনে নেওয়া যাক, ২০২০ সালে কোন রাশির জাতকদের বিবাহবিচ্ছেদের সম্ভাবনা বেশি রয়েছে।

বৃষ

বৃষ

২০২০ সালে বৃষ রাশির জাতকদের সম্পর্ক শেষ হতে পারে। আপনাদের দুজনের মধ্যে সামঞ্জস্যতার অভাবের কারণে বিরোধ বাড়তে শুরু করবে। আপনি আপনার সম্পর্কটি বাঁচানোর চেষ্টা করবেন কিন্তু পারবেন না।

কর্কট

কর্কট

ভালোবাসা একইভাবে এগিয়ে নিয়ে যাওয়া সহজ নয়। প্রতিদিনের ঝামেলা, মতামতের পার্থক্য এবং উভয়ের দূরত্বের কারণে আপনার সঙ্গীর প্রতি আপনার ভালবাসা কমতে শুরু করবে। নিজের সম্পর্কের জন্য লড়াই করা গর্বের বিষয়, তবে যদি এটি একতরফা হয় তাহলে প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। প্রেম-ভালবাসার ক্ষেত্রে কর্কট রাশির জাতকদের এই বছরটি অত্যন্ত কঠিন হতে পারে।

সিংহ

সিংহ

সিংহ রাশির জাতকদেরও তাদের সম্পর্কের ভারসাম্যতা রক্ষায় সমস্যা হতে পারে। আপনি নিজের মধ্যে পরিবর্তন অনুভব করবেন। আপনার নিজেকে দুঃখী মনে হবে। আপনি যদি নিজের ভবিষ্যত ঠিক রাখতে চান তবে আপনাকে আপনার বর্তমান নিয়ন্ত্রণে আনতে হবে। আপনাকে বুঝতে হবে যে আপনি নিজে এই সম্পর্ক থেকে কী চান।

তুলা

তুলা

আপনার এবং আপনার সঙ্গীর জন্য পরিস্থিতিটি ভাল হবে না। আপনি আপনার জীবনের বর্তমান পৃষ্ঠাটি উল্টে একটি নতুন অধ্যায় শুরু করতে মরিয়া হয়ে উঠবেন। আপনাদের মধ্যে তীব্র ঝগড়া এবং বিশৃঙ্খলা বাড়বে যা সম্পর্ককে শেষের দিকে নিয়ে যাবে। এই রাশির জাতকরা শীঘ্রই এই অভিঘাত থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন।

মকর

মকর

এই বছর আপনি আপনার সম্পর্কের মধ্যে নিজেকে একা এবং বিচ্ছিন্ন বোধ করবেন। আপনি আপনার সঙ্গীর নিকটবর্তী হতে অত্যন্ত চেষ্টা করবেন। সম্ভবত আপনি আপনার সম্পর্ককে ভেঙে যাওয়া থেকে বাঁচাতে সক্ষম হবেন না।

Story first published: Monday, April 27, 2020, 20:30 [IST]
X
Desktop Bottom Promotion