রাহুর খুবই প্রিয় এই ২ রাশি, বিপদের আঁচ লাগে না এদের গায়ে!

জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাহু হল নির্মম ও নিষ্ঠুর গ্রহ। রাহুর অশুভ প্রভাব যার উপরে পড়ে, তার জীবনে নানা বিপর্যয় দেখা দিতে পারে। ক্যারিয়ার, ব্যক্তিগত ও স্বাস্থ্যগত সমস্যায় জেরবার হতে হয় তাকে।

তবে রাহু যে সব সময় অশুভ ফল প্রদান করে, তা কিন্তু নয়। কোনও কোনও পরিস্থিতিতে রাহুর শুভ প্রভাবও লক্ষ্য করা যায়। জ্যোতিষ বলছে, দু'টি রাশি রাহুর সবচেয়ে প্রিয়। রাহুর কৃপায় সব ধরনের বিপদ থেকে রক্ষা পায় এই দুই রাশির জাতকরা। জীবনে সর্বক্ষেত্রে সাফল্য অর্জন করেন এঁরা। জেনে নিন কোন কোন রাশি রয়েছে এই তালিকায়।

zodiac signs are the favorites of rahu

সিংহ রাশি

সিংহ রাশিও রাহুর অত্যন্ত প্রিয়। রাহুর আশীর্বাদে এঁদের জীবনে কোনও বড় সমস্যার মুখে পড়তে হয় না। এঁরা একের পর এক সাফল্য লাভ করেন। এঁদের আর্থিক অবস্থা ভাল থাকে। স্বাস্থ্য সর্বদা ভাল থাকে। রাহু সিংহ রাশিতে গোচর করলে এই জাতকদের উপর সবচেয়ে শুভ প্রভাব পড়ে। জীবনে সর্বদা সুখ, সৌভাগ্য বজায় থাকে এঁদের।

বৃশ্চিক রাশি

ছায়া গ্রহ রাহুর আশীর্বাদ বৃশ্চিক রাশির জাতকদের উপর সব সময় থাকে। এঁদের সন্তান ভাগ্য ভাল হয়। রাহুর কৃপায় জীবনে প্রচুর উন্নতি করেন এঁরা। চাকরি ও ব্যবসায় সাফল্য লাভ করেন। আয়ের একাধিক উৎস থাকে এঁদের হাতে। জীবনে সর্বদা সুখ, শান্তি বজায় থাকে। সমাজে খ্যাতি লাভ করেন এই জাতকরা।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion