লক্ষ্মীর খুবই প্রিয় এই ৪ রাশি, সুখ-বিলাসিতায় কাটে এদের সারা জীবন!

জ্যোতিষ শাস্ত্রের ১২টি রাশিই বিভিন্ন দেবী-দেবতার সঙ্গে সম্পর্কযুক্ত। এমনই কিছু রাশি রয়েছে যা দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। লক্ষ্মীর আশীর্বাদে জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করেন এঁরা। স্বল্প পরিশ্রমের ফলে প্রচুর ধন লাভ করতে পারেন এঁরা। এঁদের জীবনে কখনও ধনসম্পদের অভাব হয় না।

জ্যোতিষ গণনা অনুসারে, চার রাশির জাতকদের প্রতি দেবী লক্ষ্মী সবসময় সদয় থাকেন। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন রাশির ওপর সর্বদা লক্ষ্মীর আশীর্বাদ থাকে।

goddess lakshmi favorite zodiac sign

বৃষ রাশি

শুক্র বৃষ রাশির অধিপতি। জ্যোতিষশাস্ত্রে শুক্রকে প্রেম, বিবাহ, ধনসম্পদ, ঐশ্বর্য, সৌন্দর্য ও সুখের কারক গ্রহ বলা হয়। বৃষ রাশির উপর শুক্রের প্রভাবের কারণে এই জাতকদের জীবনে সর্বদা সুখ-সমৃদ্ধি থাকে। মা লক্ষ্মীর আশীর্বাদও থাকে বৃষ রাশির উপর। জীবনের সর্বক্ষেত্রে সাফল্য অর্জন করেন এঁরা। কখনও অর্থাভাবের সম্মুখীন হন না এই জাতকরা।

কর্কট রাশি

চন্দ্র কর্কট রাশির অধিপতি। এই রাশির উপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সবসময়। ফলে এঁদের জীবনে আরাম-আয়েশ, সুখ-সমৃদ্ধির অভাব হয় না। এই রাশির জাতকরা সারা জীবন বিলাসবহুল জিনিসের সুখ পান। প্রচুর ধন-সম্পত্তির মালিক হতে পারেন। জীবনে কোনও কিছুর অভাব থাকে না এঁদের। এই জাতকরা খুব লড়াকু এবং পরিশ্রমী হয়। এঁরা বিলাসবহুল জীবনযাপনের জন্য অর্থ উপার্জনের কথা সর্বদা ভাবেন। এঁরা ভাগ্যের সঙ্গ পান। অল্প পরিশ্রমেই এঁরা সাফল্য লাভ করেন।

সিংহ রাশি

সূর্য এই রাশির অধিপতি। এই রাশির জাতকদের ওপর সর্বদা লক্ষ্মীর আশীর্বাদ থাকে। সারা জীবন এঁরা ধনসম্পদ, সুখ, সমৃদ্ধি এবং খ্যাতি পান। এঁদের মধ্যে নেতৃত্বের ক্ষমতা থাকে। তুখর বুদ্ধি সম্পন্ন হন। এঁরা কোনও কাজ করতে পিছপা হন না। পরিশ্রমের জোরে সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করেন এই জাতকরা। জীবনে সাফল্যের শীর্ষে পৌঁছতে পারেন এঁরা।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। শক্তি, সাহস ও পরাক্রমের কারক গ্রহ মঙ্গল। এই রাশির ওপরও দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে। এঁরা খুব পরিশ্রমী হন। জীবনে সাফল্যের শীর্ষে পৌঁছান এঁরা। এঁদের জীবনে কখনও অর্থাভাব থাকে না। সর্বদা ভাগ্যের সঙ্গ পান এঁরা।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion