Makar Sankranti 2024: পৌষ সংক্রান্তির দিন করুন বিশেষ কিছু টোটকা, সংসারে সুখ-সমৃদ্ধি ফিরবে!

মকর সংক্রান্তি হল মূলত জ্যোতিষশাস্ত্রের একটি 'ক্ষণ'। এই দিন সূর্যদেব শনির রাশি মকরে প্রবেশ করে। তাই মকর সংক্রান্তিকে সূর্য ও শনি অর্থাৎ পিতা ও পুত্রের মিলনের দিন বলে মনে করা হয়। পশ্চিম বাংলায় পৌষ মাসের শেষ দিনে এই উৎসব পালন করা হয়। তাই বাঙালিদের কাছে এটি পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ নামেও পরিচিত। এ দিন সূর্যদেবের পুজো করা হয়।

বাঙালিরা এই দিনটিতে নতুন ফসল যেমন - নতুন চাল, খেজুরের গুড়, দুধ, নারকেল এই সকল সামগ্রী দিয়ে পিঠে-পুলি বানিয়ে প্রথমে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে। তারপর বাড়ির সকলে একসঙ্গে পিঠে খাওয়াদাওয়া হয়। নানা রকম অনুষ্ঠান ও আনন্দের মধ্যে দিয়ে এই বিশেষ দিনটি পালিত হয়। তা ছাড়া এই দিনে ঘুড়ি ওড়ানোর প্রথাও অনেক জায়গায় দেখা যায়। এই দিন পুন্যস্নানের দিন। অনেকে গঙ্গায়, সমুদ্রে বা নদীতে স্নান করে পুন্য অর্জন করেন।

Makar Sankranti

সাধারণত ১৪ জানুয়ারি বা তার এক দিন আগে-পরে এই তিথি আসে। চলতি বছর ১৫ জানুয়ারি, সোমবার পালিত হবে পৌষ সংক্রান্তির উৎসব। তবে এ দেশের বিভিন্ন অঞ্চলে এই উৎসবের বিভিন্ন বৈশিষ্ট্য, তার মেয়াদও আলাদা হয়ে থাকে। কোথাও কোথাও চার দিন পর্যন্তও চলে উৎসব। মকর সংক্রান্তির শুভ তিথিতে বিশেষ কিছু কাজ করলে সূর্যদেব প্রসন্ন হন। দেখে নিন কোন কোন কাজ অবশ্যই করতে হবে।

১) মকর সংক্রান্তির দিন হলুদ বস্ত্র পরে ভোরবেলা সূর্যদেবকে জল অর্পণ করতে হবে। পুজোর সময় সূর্য চালিশা পাঠ করতে হবে।

২) এই দিনটিতে বাড়িতে আমিষ রান্না না করাই ভালো। নিরামিষ রান্না করতে হবে।

৩) মনে করা হয় এই দিন খিচুড়ি খাওয়া বা খিচুড়ি দান করা খুব শুভ।

৪) মকর সংক্রান্তির দিন সকালে সর্বপ্রথম বাড়ির ঠাকুরের পুজো করুন এবং ভোগ নিবেদন করুন। তারপর বাড়ির অন্যদের মধ্যে খাবার পরিবেশন করুন। ঠাকুরকে খেতে না দিয়ে আগে অন্যদের কিছু খেতে দেবেন না।

৫) বাড়িতে এ দিন কোনও গরীব, দুঃখী আসলে তাকে কিছু না কিছু দান করুন। কোনও মতেই তাকে খালি হাতে ফেরাবেন না।

৬) মকর সংক্রান্তির দিন যেন কেউ যেন বাড়ি থেকে দূরে কোথাও যাত্রা না করে। এই দিন বাড়ি থেকে দূরে কোথাও যাওয়া অশুভ বলে মনে করা হয়। যদি বাড়ির কেউ বাইরে থাকে তাহলে এই দিন বাড়ি ফিরে আসাই শুভ।

৭) এই শুভ তিথিতে গরুকে সবুজ চারণ খাওয়ান। এতে সৌভাগ্য বাড়বে।

৮) জলে কালো তিল দিয়ে স্নান করলে শুভ ফল প্রাপ্ত হয়।

৯) কম্বল, কালো তিল, সাদা তিল এবং গুড় দান করলে অভাব-অনটন কাটে। দারিদ্র্যতা দূর হয়।

১০) মকর সংক্রান্তির পুণ্য তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করুন। এতে সংসারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়।

১১) এই দিনে নতুন কাজ শুরু করতে পারেন। বিনিয়োগ, ব্যবসা এবং নতুন কোনও কাজ শুরু করলে তাতে উন্নতি হয়।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

X
Desktop Bottom Promotion