Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
এই চার রাশির জাতিকারা ভীষণ জেদী ও রাগী হন! দেখে নিন আপনি এই তালিকায় আছেন কিনা
এমন অনেকেই আছেন, যারা বরাবরই রাগী ও জেদী প্রকৃতির হন, কেউ কেউ আবার শান্ত স্বভাবের হয়। তবে যারা একগুঁয়ে প্রকৃতির, তারা একবার কোনও সিদ্ধান্ত গ্রহণ করলে সেগুলি পূরণ করে তবেই থামেন।

জ্যোতিষশাস্ত্রে এমন কয়েকটি রাশির উল্লেখ রয়েছে, যার জাতিকারা অত্যাধিক ক্রুদ্ধ প্রকৃতির হয়ে থাকেন। অল্পতেই রেগে যান এবং নিজের সিদ্ধান্তে অনড় থাকতেই বেশি পছন্দ করেন। আসুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে -

মেষ রাশি
মেষ রাশির জাতিকা বা মেয়েরা সাধারণত নির্ভীক ও সাহসী প্রকৃতির হন। এরা একটু বেশিই রাগ করেন, তবে কখনও কখনও এদের রাগ করার পেছনে যথার্থ কারণ থাকে। কেরিয়ার নিয়ে এরা খুব সিরিয়াস হয়। কেরিয়ারে এগিয়ে যাওয়ার জন্য এদের প্রচুর তাগিদ রয়েছে। বলা হয়ে থাকে যে, এই রাশির জাতিকারা একবার কোনও সিদ্ধান্ত নিয়ে নিলে, সেটি পূরণ করে তবেই থামে।

বৃষ রাশি
বৃষ রাশির জাতিকারাও খুব রাগী ও জেদী প্রকৃতির হন। অনেক সময় এরা জেদের বশে নিজের প্রিয়জনের সঙ্গে সম্পর্কও ছিন্ন করে দেয়। বলা হয়ে থাকে যে, এই রাশির জাতিকাদের রাগ হলে, এদের শান্ত করা মুশকিল।

সিংহ রাশি
এই রাশির জাতিকারা সৎ ও পরিশ্রমী হন। এরা স্বাধীন থাকতে বেশি পছন্দ করেন। সাফল্য পাওয়ার জন্য এরা কঠোর পরিশ্রম করে। এদের কাছে কোনও কাজ অসম্ভব নয়। তবে কোনও কোনও সময় জেদ ও রাগের কারণে এদের ভোগান্তি পোহাতে হয়।

বৃশ্চিক রাশি
এই রাশির মেয়েরা বুদ্ধিমান এবং পরিশ্রমী হয়ে থাকেন। এরা একগুঁয়ে হন এবং রেগে গেলে, কেবলমাত্র এদের কাছের মানুষেরাই শান্ত করতে পারে। এদের জীবন সর্বদা আনন্দে ভরা থাকে।
Disclaimer : এই আর্টিকেলে দেওয়া তথ্য সম্পূর্ণ সত্য এবং নির্ভুল বলে আমরা দাবি করি না। এগুলি গ্রহণ করার আগে অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications