Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
শ্রীরামের প্রিয় এই ৫ রাশি, কখনও সুখ-সৌভাগ্যের অভাব হয় না এদের জীবনে!
আজ ২২ জানুয়ারি রামজন্মভূমি অযোধ্যায় উদ্বোধন হল নব নির্মিত রাম মন্দির। মন্দিরের গর্ভগৃহে রামলালার বিগ্রহে 'প্রাণ প্রতিষ্ঠা' করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শাস্ত্র মতে, শ্রীরামচন্দ্র হলেন বিষ্ণুর সপ্তম অবতার। অধর্মের বিনাশ এবং ধর্মস্থাপনের উদ্দেশ্যে এই ধরাধামে অবতীর্ণ হন তিনি। ভক্তিভরে ভগবান শ্রী রামের আরাধনায় শুভ ফল লাভ হয়। তিনি ভক্তের সকল দুঃখ-কষ্ট দূর করেন।
জ্যোতিষ গণনা বলছে, কোনও কোনও রাশির জাতকদের উপর বিশেষ কৃপাদৃষ্টি থাকে শ্রীরামচন্দ্রের। এঁরা জীবনের যে কোনও পরিস্থিরি সাহসের সঙ্গে মোকাবিলা করতে পারেন। সর্বদা সৌভাগ্য বিরাজ করে এঁদের জীবনে। জেনে নিন কোন কোন রাশির জাতকরা পান রামের আশীর্বাদ।

মিথুন রাশি (Gemini)
মিথুন রাশির জাতকদের উপর সবসময় ভগবান রামের আশীর্বাদ বর্ষিত হয়। জীবনের কঠিন সময় এঁদের রক্ষা করেন স্বয়ং রঘুপুতি। বিপদের সময় রাম নামে স্থির থেকে সব বিপদ কাটিয়ে উঠতে পারেন এই জাতকরা। সমাজে মান-সম্মান, খ্যাতি, প্রতিপত্তি লাভ করেন এঁরা। জীবনে দুর্দান্ত সাফল্য অর্জন করেন।
কর্কট রাশি (Cancer)
জ্যোতিষ গণনা অনুসারে, শ্রীরামের প্রিয় রাশি হল কর্কট। রামের আশীর্বাদে এঁদের জীবনে সর্বদা সৌভাগ্য বিরাজ করে। সমাজে জনপ্রিয়তা ও সম্মান পায় এঁরা। কর্মক্ষেত্রেও উন্নতি করেন। পরিবারে সবসময় সুখ-শান্তি বজায় থাকে।
তুলা রাশি (Libra)
তুলা রাশির জাতকদের গ্রহাধিপতি হল শুক্র। এই রাশির জাতকরা খুব ধার্মিক প্রকৃতির হয়। নানা ধর্মীয় ও সমাজসেবা মূলক কাজে যুক্ত থাকেন এঁরা। যে কোনও কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারেন এই জাতকরা।
কুম্ভ রাশি (Aquarius)
কুম্ভ রাশির অধিপতি হলেন শনি। এঁরা কঠোর পরিশ্রমী হন। ভগবান রামের কৃপায় এবং নিজেদের পরিশ্রমের জোরে এঁরা জীবনে দুর্দান্ত সাফল্য অর্জন করেন। জীবনে খারাপ সময় আসলেও ভেঙে পড়েন না এই রাশির জাতকরা। কী ভাবে নিজের লক্ষ্যে অবিচল থেকে কঠিন সময় অতিক্রম করতে হয়, তা এঁরা ভালো করে জানেন।
মীন রাশি (Pisces)
মীন রাশির অধিপতি হল বৃহস্পতি। জ্যোতিষবিদদের মতে, মীন রাশির জাতকদের উপর সর্বদা শ্রীরামচন্দ্রের আশীর্বাদ থাকে। ভগবানের কৃপায় এঁরা জীবনে সুখ, সম্পদ ও সমৃদ্ধি লাভ করেন। সমাজে উচ্চস্থান, খ্যাতি ও প্রতিপত্তি লাভ করেন এই জাতকরা।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications