Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Krishna Janmashtami 2023: কৃষ্ণের খুব প্রিয় এই ৪ রাশি, জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হন এঁরা!
চলতি বছর দু'দিন ধরে উদযাপিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মোৎসব 'জন্মাষ্টমী'। ভক্তরা এখন কৃষ্ণ পুজোয় মাতোয়ারা। বিশ্বাস করা হয়, নিষ্ঠাভরে কৃষ্ণ ভগবানের আরাধনা করলে তিনি আমাদের সকল দুঃখ-কষ্ট দূর করেন।
জ্যোতিষ মতে, ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় ৪ রাশি। এই জাতকদের ওপর কৃষ্ণ সবসময় আশীর্বাদ বর্ষণ করেন। ফলে এঁরা জীবনে সমস্ত ধরনের সুখ, সুবিধা ও সৌভাগ্য লাভ করে থাকেন। জেনে নিন, সেই সৌভাগ্যবান রাশির তালিকায় কোন কোন রাশি রয়েছে।

বৃষ রাশি (Taurus)
বৃষ রাশির কৃষ্ণের প্রিয় রাশিগুলির মধ্যে অন্যতম। এই জাতক জাতিকাদের উপর সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকে। যে কারণে প্রতিটি কাজে ও প্রচেষ্টায় সাফল্য লাভ করেন এঁরা। জীবনে কোনও সমস্যা দেখা দিলেও এঁরা সহজেই তার মোকাবেলা করতে পারে।
কর্কট রাশি (Cancer)
কৃষ্ণের প্রিয় রাশির তালিকায় দ্বিতীয় হল কর্কট। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে এঁরা সমস্ত ক্ষেত্রে সাফল্য পান। যে কাজই শুরু করেন তাতে ভাল ফলাফল পান। জীবনের সমস্ত প্রতিকূলতা সহজেই কাটিয়ে উঠতে পারেন। এই রাশির যে জাতক জাতিকারা মনেপ্রাণে শ্রীকৃষ্ণকে স্মরণ করেন, ভগবান তাঁদের কখনও নিরাশ করেন না।
সিংহ রাশি (Leo)
ভগবান কৃষ্ণের প্রিয় রাশির তালিকায় সিংহ রাশিও রয়েছে। গোপালের আশীর্বাদে সিংহ রাশির জাতকরা সবসময় সুখী ও সমৃদ্ধ জীবনযাপন করে থাকেন। এই রাশির জাতকরা অত্যন্ত সাহসী এবং এঁদের নেতৃত্বের ক্ষমতা আশ্চর্যজনক। এঁরা নির্ভয়ে যে কোনও সমস্যার সম্মুখীন হন।
তুলা রাশি (Libra)
তুলা রাশির জাতকদের ওপরও সর্বদা শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকে। সৌভাগ্য বিরাজ করে এঁদের জীবনে। সুখ-বৈভব ও বিলাসিতা পূর্ণ জীবন কাটান এঁরা। জীবনে কখনও ধনসম্পদ ও সম্মানের কমতি হয় না।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications