Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
নিয়মিত এই শক্তিশালী কৃষ্ণ মন্ত্রগুলি পাঠ করলে দেখবেন দুঃখ কোনও দিন আপনাকে ছুঁতেও পারবে না!
বাকি জীবনটা যদি আনন্দে থাকতে হয়, তাহলে এই লেখাটি একবার পড়ে ফেলতে ভুলবেন না যেন!
ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হলেন শ্রী কৃষ্ণ। তিনি এই ধরাধমে এসেছিলেন কংসের অত্যাচার থেকে আমাদের বাঁচাতে। সেই সঙ্গে মানবকূলকে মুক্তির পথ দেখিয়েছিলেন। কিন্তু তবু আমাদের মুক্তি মিলেছে কই। আজও আমরা আশা-আকাঙ্খার জালে জড়িয়ে রয়েছি। সেই সঙ্গে লেজুড় হয়েছে স্বপ্ন পূরণ না হওয়ার যন্ত্রণা, পরিবারিক অশান্তি, স্ট্রেস এবং অর্থনৈতিক সমস্যা। তাই তো বন্ধু, আজ আরও একবার এই লেখার মাধ্যমে শ্রী কৃষ্ণকে জাগ্রত করতে চলেছি। আপনাদের জানাতে চলেছি এমন কিছু কৃষ্ণ মন্ত্রের বিষয়ে, যা পাঠ করলে দেখবেন সব কষ্ট মিটে যাব। সেই সঙ্গে সর্বশক্তিমানের আশীর্বাদে অফুরন্ত আনন্দের সন্ধান পাবেন, পূরণ হবে সব স্বপ্নও। তাই তো বলি বন্ধু, বাকি জীবনটা যদি আনন্দে থাকতে হয়, তাহলে এই লেখাটি একবার পড়ে ফেলতে ভুলবেন না যেন!
প্রসঙ্গত, যে যে মন্ত্রগুলি পাঠ করলে জীবনের ছবিটা একেবারে বদলে যেতে পারে, সেগুলি হল...

১. চরম অর্থনৈতিক উন্নতির স্বাদ পেতে:
"কৃ কৃষ্ণায় নমহঃ", এই মন্ত্রটি নিয়মিত পাঠ করা শুরু করলে একদিকে যেমন টাকা-পয়সা সংক্রান্ত নানা ঝামেলা মিটে যেতে সময় লাগে না, তেমনি গৃহস্থের অন্দরে খারাপ শক্তির প্রভাব কমতে শুরু করে। ফলে সুখ এবং সমৃদ্ধির ছোঁয়া লাগে পরিবারে। শুধু তাই নয় দেবের আশীর্বাদে সুখের ঘড়া খালি হয়ে যাওয়ার আশঙ্কাও আর থাকে না। তাই তো বলি বন্ধু, পকেট ভর্তি টাকার মালিক হয়ে ওঠার স্বপ্ন পূরণ করার পাশাপাশি যদি অফুরন্ত আনন্দে থাকতে হয়, তাহলে এই মন্ত্রটি কম করে ১০৮ বার পাঠ করতে ভুলবেন না যেন!

২. যে কোনও সমস্যা চটজলদি মিটে যাক এমনটা যদি চান:
জীবন থাকলে দুঃখ-কষ্ট যেমন থাকবে, তেমনি নানবিধ সমস্যাও মাথা চাড়া দিয়ে উঠবে। কিন্তু তাই চোখের জল ফেললে তো চলবে না। বরং এক মনে পাঠ করতে হবে "ওম শ্রীন শ্রীকৃষ্ণায় পরিপূর্ণাৎমায় সোয়াহা" মন্ত্রটি। এমনটা করলে দেখবেন সব কষ্ট তো দূর হবেই, সেই সঙ্গে যে কোনও সমস্যা মিটে যেতেও দেখবেন সময় লাগবে। শুধু তাই নয়, এমনও বিশ্বাস রয়েছে যে কেউ যদি শ্রদ্ধা সহকারে এক মনে এই মন্ত্রটি ৫ লাখ বার পাঠ করেন তাহলে কোটিপতি হয়ে ওঠার স্বপ্ন পূরণ হতে নাকি সময়ই লাগে না।

৩. যে কোনও বিপদ থেকে মুক্তি পেতে:
"গোভালাভ্যিয়া নমহঃ", এই মন্ত্রটিকে সবথেকে শক্তিশালী কৃষ্ণ মন্ত্র হিসেবে বিবেচিত করা হয়েছে শাস্ত্রে। কারণ এই ছোট্ট মন্ত্রটি নিয়মিত পাঠ করলে নাকি কোনও খারাপ শক্তি ধারে কাছেও ঘেঁষতে পারে না। আর এমনটা যখন হয়, তখন কোনও বিপদ ঘটার আশঙ্কা যেমন কমে, তেমনি পরিবারের অন্দরে কোনও ধরনের ঝামেলা বা অশান্তি মাথা চাড়া দিয়ে ওঠার আশঙ্কাও আর থাকে না। শুধু তাই নয়, এমনটা বিশ্বাস করা হয় যে নিয়মিত এই মন্ত্রটি জপ করলে জীবনে কখনও টাকার সমস্যার মুখে দেখার সম্ভাবনাও থাকে না। তাহলে বুঝতেই পারছেন বন্ধু এই মন্ত্রটি হল সেই প্যান্ডোরাস বক্স, যা আপনার মনের সব স্বপ্নকে নিমেষে পূরণ করতে পারে।

৪. অফুরন্ত সুখের সন্ধান দিতে পারে এই মন্ত্র:
দুঃখে থাকতে কেই বা চায় বলুন! এ জীবনে একটু সুখের সন্ধান মিলুক, এই তো সবার এক এবং একমাত্র লক্ষ। আর ঠিক এই স্বপ্নটাই পূরণ করতে পারে এই মন্ত্রটি। শাস্ত্র মতে "গোকুল নথায় নামহঃ", এই মন্ত্রটি নিয়মিত পাঠ করলে আমাদের আশেপাশে পজেটিভ শক্তির মাত্রা এতটাই বেড়ে যায় যে দুঃখ ধারে কাছেও ঘেঁষতে পারে না। তাই তো বলি বন্ধু, এ জীবনে যদি অফুরন্ত অনন্দের সন্ধান পেতে চান, তাহলে এই মন্ত্রটি জপ করতে ভুলবেন না যেন!

৫. কর্মক্ষেত্রে চরম উন্নতির স্বাদ পেতে:
"ক্লিং গ্লিং ক্লিং শ্যামালাঙ্গায়া নমহঃ", এই মন্ত্রটি যদি নিয়মিত ১০৮ বার পাঠ করতে পারেন, তাহলে কর্মক্ষেত্রে একের পর এক উন্নতির দরজা খুলে যাওয়ার সম্ভাবনা যায় বেড়ে। সেই সঙ্গে যে যে সহকর্মীরা আপনার ক্ষতি চায়, তাদের নিকেশ ঘটতেও সময় লাগে না। শুধু তাই নয়, শ্রী কৃষ্ণের আশীর্বাদে কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পায় চোখে পরার মতো।

৬. বৈবাহিক জীবনে সুখ-শান্তি বজায় থাকে:
এমনটা বিশ্বাস করা হয় যে "নমো ভগবতে শ্রী গোবিন্দায় নমহঃ", এই মন্ত্রটি নিয়মিত ১০৮ বার পাঠ করলে একদিকে যেমন মনের মতো জীবনসঙ্গী পাওয়ার স্বপ্ন পূরণ হয়, তেমনি বৈবাহিক জীবনে কোনও ধরনের সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠার আশঙ্কাও আর থাকে না। তাই তো বলি বন্ধু, মনের মানুষটির সঙ্গে যদি সুখে-শান্তিতে বাকি জীবনটা কাটাতে হয়, তাহলে এই কৃষ্ণ মন্ত্রটি জপ করতে ভুলবেন না যেন!



Click it and Unblock the Notifications