Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
এই ফেংশুই আইটেমগুলি যদি অফিস ডেস্কে রাখতে পারেন তাহলে আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না!
এই প্রবন্ধে ফেংশুই বিদ্যাকে কাজে লাগিয়ে কীভাবে কর্মজীবনে উন্নতি লাভ করা যেতে পারে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
গত কয়েক বছরে ফেংশুই নিয়ে জনসাধারণের মধ্যে আগ্রহ বাড়লেও এই অভিনব বিজ্ঞানকে কাজে লাগিয়ে কীভাবে জীবনের মান উন্নয়ন করা সম্ভব, তা নিয়ে যদিও অনেকেই মাথা ঘামান না। তাই তো আজ এই প্রবন্ধে ফেংশুই বিদ্যাকে কাজে লাগিয়ে কীভাবে কর্মজীবনে উন্নতি লাভ করা যেতে পারে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। তাই যারা ৩৫-এর মধ্যে সফলতার শৃঙ্গ জয় করতে চান, তারা এই লেখাটি একবার পড়তে ভুলবেন না যেন!
ফেংশুইয়ের উপর লেখা একাধিক বই অনুসারে এই প্রবন্ধে আলোচিত বস্তুগুলি যদি অফিস ডেস্কে রাখতে পারেন, তাহলে বিপুল পরিমাণে শুভ শক্তির বিকাশ ঘটতে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই নেগেটিভ এনার্জি দূরে পালায়। আর এমনটা হওয়া মাত্র গুড লাক পিছু নেয়। ফলে সফলতা রোজের সঙ্গী হয়ে ওঠে। শুধু তাই নয়, অর্থনৈতিক উন্নতিও ঘটে চোখে পরার মতো। আর যেমনটা আপনাদের সবারই জানা আছে যে পকেট ভর্তি টাকার পাশাপাশি যদি কর্মজীবনে সফলতা আসে, তাহলে জীবন সুখে-শান্তিতে ভরে উঠতে সময় লাগে না।
প্রসঙ্গত, ফেংশুই বিদ্যা আদৌ কতটা কার্যকারী, এ বিষয়ে জানতে বেশ কিছু স্টাডি হয়েছিল। তাতে দেখা গেছে বিশেষ কিছু ফেংশুই আইটেম চোখের সামনে থাকলে ব্রেন ওয়েভে পরিবর্তন আসতে শুরু করে। যার সরাসরি প্রভাব পরে আমাদের কাজের উপর। তাই তো পদন্নতি লাভের পথ প্রশস্থ হয়।
এখন প্রশ্ন হল চোখ ধাঁধানো উন্নতি লাভের জন্য অফিস ডেস্কে কী কী জিনিস রাখতে হবে?

১. চাইনিজ কয়েন:
এমনটা বিশ্বাস করা হয় যে অফিস ডেস্কে বেশ কয়েকটা চাইনিজ কয়েন রাখলে ধীরে ধীরে অর্থনৈতিক সমস্যা মিটে যেতে শুরু করে। সেই সঙ্গে অর্থনৈতিক সমৃদ্ধিও ঘটে চোখে পরার মতো। তাই তো বলি বন্ধু যারা খালি পকেট নিয়ে এদিক-সেদিক ঘুরে বেরাচ্ছেন, তারা যদি ফেংশুইয়ের সাহায্য নেন, তাহলে জীবনের ছবিটা বদলে যেতে যে সময় লাগবে না, সে বিষয়ে কোনও সন্দেহ নেই! প্রসঙ্গত, এক্ষেত্রে চাইনিজ কয়েন লাগানো কি-চেনও ব্যবহার করতে পারেন। কারণ এমনটা করলেও সমান উপকার পাওয়া যায়।

২. বেকনিং ক্যাট:
ফেংশুই সম্পর্কিত জিনিস-পত্র বিক্রি হয় এমন দোকানে গেলে সোনালী রঙের এক ধরনের বিড়ালের মূর্তি দেখতে পাবেন, এই বিশেষ ধরনের বিড়ালের মূর্তিকেই বেকনিং ক্যাট বলা হয়ে থাকে। এমনটা বিশ্বাস করা হয় যে এই বিড়ালের মূর্তিটি অফিস ডেস্কে রাখলে কর্মজীবনে উন্নতি লাভ করা সম্ভাব হয়। শুধু তাই নয়, অর্থনৈতিক সমৃদ্ধিও ঘটে চোখে পরার মতো। প্রসঙ্গত, যারা ব্যবসা করেন, তারাও যদি এমন ধরনের বিড়ালের মূর্তিটি অফিসে রাখতে পারেন, তাহলে কিন্তু দারুন উপকার মেলে।

৩. চাইনিজ ড্রাগন:
ফেংশুই বিদ্যার উপর লেখা একাধিক বই অনুসারে চাইনিজ ড্রাগন হল মানসিক শক্তি এবং সমৃদ্ধির প্রতীক। তাই তো এই মূর্তিটি নিজের কাছাকাছি রাখলে মনের জোর এতটা বৃদ্ধি পায় যে কর্মজীবনে মাথা চাড়া দিয়ে ওঠা নানাবিধ সমস্যার পাহাড়কে এড়িয়ে যেতে সময় লাগে না। সেই সঙ্গে কাজের ক্ষমতা এতটা বৃদ্ধি পায় যে পদন্নতি আর দূরের কোনও স্বপ্ন হয়ে থাকতে পারে না, তা হয়ে ওঠে রোজের সঙ্গী। প্রসঙ্গত, খারাপ দৃষ্টির হাত থেকে বাঁচাতেও এই শোপিসটি নানাভাবে সাহায্যে করে থাকে। শুধু তাই নয়, কেউ যাতে আপনার কোনও ক্ষতি করতে না পারে, সেদিকেও খেয়াল রাখে এই শক্তিশালী চাইনিজ ড্রাগনটি। তাই তো বলি বন্ধু, চটজলদি যদি সফলতার সিঁড়ি চড়তে চান, তাহলে আজই একটি চাইনিজ ডাগ্রন কিনে আনতে ভুলবেন না যেন! তবে এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে। কী বিষয়? চাইনিজ ড্রাগনকে রাখতে হবে পূর্ব দিকে মুখ করে। তবেই কিন্তু সুফল পাবেন।

৪. লাফিং বুদ্ধ:
একথা প্রায় সবাই জানেন যে বাড়িতে লাফিং বুদ্ধার মূর্তি রাখলে পরিবারে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। কিন্তু যে কথা অনেকেই জানেন না যে এই ফেংশুই আইটেমটি গৃহস্থের অন্দরে পজেটিভ শক্তির মাত্রা এতটা বাড়িয়ে দেয় যে স্ট্রেস লেভেল কমতে শুরু করে। আর অফিস ডেস্কে যদি এই মূর্তিটি রাখতে পারেন, তাহলে তো কথাই নেই। এক্ষেত্রে সফলতা রোজের সঙ্গী হয়ে ওঠে। শুধু তাই নয়, কর্মজীবন মাথা চাড়া দিয়ে ওঠা নানাবিধ সমস্যা কমে যেতেও সময় লাগে না।

৫. বাঁশ গাছ:
বাঙালিরা সাধারণত বাঁশ দেয় কারও ক্ষতি করার জন্য। কিন্তু ফেংশুই বলে বাঁশ হল সমৃদ্ধির প্রতীক। একেবারেই ঠিক শুনেছেন! তবে এখানে কিন্তু সাধারণ বাঁশের কথা বলা হচ্ছে না, বরং ফেংশুই-এর আইটেম বিক্রি হয়, এমন দোকানে হালকা সবুজ রঙের যে বাঁশ গাছ কিনতে পাওয়া যায়, তা যদি অফিসে বা বাড়িতে এনে রাখে যায়, তাহলে স্ট্রেস লেভেল তো কমেই, সেই সঙ্গে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বৃদ্ধি পায়। ফলে কর্মজীবনে সফলতা লাভ করতে সময় লাগে না।

৬. গাছের যাদু:
ফেংশুই বিশেষজ্ঞদের মতে অফিসে এবং বাড়িতে মানি প্ল্যান্টের মতো পাতাবাহার গাছ রাখলে চারিপাশে পজেটিভ শক্তির বিকাশ ঘটতে শুরু করে। ফলে সফলাতর স্বাদ পেতে সময় লাগে না। শুধু তাই নয়, অর্থনৈতিক উন্নতিও ঘটে চোখে পরার মতো।



Click it and Unblock the Notifications