Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Vastu tips: বাড়িতে নেই সুখ-শান্তি, রোজদিন অশান্তি? বাস্তু দোষ এড়াতে করুন এই প্রতিকার
Vastu tips: আমাদের জীবনে বাস্তুশাস্ত্রের (Vastu Shastra) গুরুত্ব অনেক বেশি জোর দেওয়া হয়েছে। বলা হয়, কোনও কাজ করার সময় যদি বাস্তুশাস্ত্রে উল্লেখিত নিয়মগুলি সঠিকভাবে মেনে চলা হয়, তাহলে ফলাফল খুব ইতিবাচক এবং সুখকর হয়। বিপরীতে যখন এই নিয়মগুলি আমরা উপেক্ষা করি, তখন ফলাফলগুলিও খুব নেতিবাচক হতে পারে। দেখবেন, অনেক বাড়িতেই নিত্যদিন কিছু নিয়ে অশান্তি-ঝামেলা হতেই থাকে। কোনও কিছুতেই ঘরের শান্তি ফিরে আসে না।
এমন পরিস্থিতিতে আমরা কিছু বাস্তু উপায় (Vastu tips) নিয়ে আজকে আলোচনা করবো। যা আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর (Removes negative energy) করতে সাহায্য করবে। অনেক সময় আমরা অজান্তেই এমন কিছু ভুল করে ফেলি, যার কারণে বাস্তু ত্রুটি হতে পারে। আজ সেইসব দোষ থেকে মুক্তি পেতে ও ঘরের সুখ-শান্তি ফিরিয়ে আনতে কিছু টিপস জেনে নিন-

বাস্তুশাস্ত্র অনুসারে, আপনি যদি আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি থেকে মুক্তি পেতে চান এবং পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া থেকে মুক্তি পেতে চান, তবে ঘর মোছার করার সময় আপনার জলে সামান্য শিলা নুন মেশাতে হবে। যখন আপনি এটি করেন, ধীরে ধীরে সমস্ত ধরণের নেতিবাচক শক্তি আপনার ঘর থেকে চলে যায়।
শুধু তাই নয়, নেতিবাচক শক্তি থেকে পরিত্রাণ পেতে, আপনার বাড়ির সমস্ত জিনিসগুলিকে খুব সংগঠিতভাবে সাজিয়ে রাখা উচিত। সূর্যের রশ্মি যাতে আপনার ঘরে প্রবেশ করে এবং সেখানে প্রাকৃতিক আলো থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে।
শাস্ত্র মতে, আপনি যদি বাড়িতে উপস্থিত নেতিবাচক শক্তি থেকে মুক্তি পেতে চান, তবে আপনার বাড়ির মূল প্রবেশদ্বারে হলুদ জল ছিটিয়ে দিন। শুধু তাই নয়, স্বস্তিক প্রতীক তৈরি করাও খুব উপকারী বলে শাস্ত্রে মনে করা হয়।
এছাড়াও নেতিবাচক শক্তি থেকে মুক্তি পেতে হলে প্রধান দরজায় গঙ্গাজল ছিটিয়ে সকাল-সন্ধ্যা প্রদীপ জ্বালাতে হবে। এতেও আপনার বাডির নেতিবাচকতা কাটবে।



Click it and Unblock the Notifications