শীঘ্রই আসতে চলেছে দ্বিতীয় চন্দ্রগ্রহণ, ভারতে কি দেখা যাবে এই গ্রহণ?

By Bhagysree Sarkar

বছরের প্রথম চন্দ্রগ্রহণ হয়ে ছিল মার্চ মাসে। চলতি বছর ২৫শে মার্চ, চন্দ্রগ্রহণ হয়। এদিন পূর্ণিমা তিথিতে ছিল হোলিও। এবার বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ আসতে চলেছে শীঘ্রই। জ্যোতিষবিদরা বলছেন, আসন্ন দ্বিতীয় চন্দ্রগ্রহণটি হবে দুর্গাপুজোর আগেই। চলতি বছরে বিশ্বকর্মা পুজোর সময়কালে রয়েছে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণের তিথি। জানা গিয়েছে, ২০২৪ সালে দ্বিতীয় চন্দ্রগ্রহণ ১৮ই সেপ্টেম্বর।

ক্যালেন্ডার অনুযায়ী, সাধারণত ১৭ বা ১৮ ই সেপ্টেম্বর হবে বিশ্বকর্মা পুজো। ফলে সেই সময়ের মধ্যেই পড়ছে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণও। উল্লেখ্য, গতবছর অর্থাৎ ২০২৩ সালে মহালয়ায় দিন পড়েছিল চন্দ্রগ্রহণ। চলতি বছরে মহালয়া ২ রা অক্টোবর। তবে এবার মহালয়া ও পুজোর আগেই রয়েছে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। আসুন জেনে নেওয়া যাক বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ কখন ঘটবে?

lunar eclipse

জ্যোতিষশাস্ত্র মতে, এবছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ঘটবে আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরের ১৮ তারিখে। ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এই গ্রহণ হবে। এদিন সকাল ৬টা ১১ মিনিটে শুরু হবে এবং পরের দিন সকাল ১০ টা ১৭ মিনিটে শেষ হবে। এদিন ৪ ঘণ্টা ৪০ মিনিট ধরে হবে এই গ্রহণ। এই চন্দ্রগ্রহণটি এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগরীয়, আটলান্টিক, আর্কটিক, অ্যান্টার্কটিকা এবং সীমিত অঞ্চলের বেশিরভাগ অংশে দৃশ্যমান হবে।

  • ভারতে কি বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ দেখা যাবে?

জানা যায়, মুম্বাই সহ ভারতের পশ্চিমাঞ্চলীয় কয়েকটি শহরে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। ভারতীয় সময় অনুযায়ী, বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ সকালে ঘটবে, তাই ভারতে চন্দ্রগ্রহণ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা খুবই কম।

Story first published: Tuesday, August 27, 2024, 16:05 [IST]
X
Desktop Bottom Promotion