Vastu Tips For Calendar : বাড়ির যে কোনও জায়গায় ক্যালেন্ডার ঝোলাচ্ছেন? বিপদ ডেকে আনছেন না তো?

নতুন বছর শুরু হতে আর বেশি দেরি নেই। ক'দিন পরেই ঘরে নতুন ক্যালেন্ডারও চলে আসবে। ক্যালেন্ডার ঘরের কোন দিকে থাকবে, সেই জায়গা আমরা নিজেদের মতো করেই ঠিক করি। কিন্তু এই অতি সাধারণ ক্যালেন্ডার লাগানোরও যে বাস্তু অনুযায়ী সঠিক স্থান রয়েছে, তা জানেন? বাস্তুশাস্ত্র বলছে, ঘরের সঠিক জায়গায় যদি ক্যালেন্ডার রাখা যায়, তাহলে বিভিন্ন বিপদ কেটে যায়, জীবনে আসে সমৃদ্ধি ও সুখ। ভুল দিকে রাখা ক্যালেন্ডার আপনার সুখ-সমৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।

এই দিকে ক্যালেন্ডার ঝোলাবেন না

ক্যালেন্ডার কখনই ঘরের দক্ষিণ দিকে ঝোলানো উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুসারে, ক্যালেন্ডার বাড়ির দক্ষিণ দিকে রাখলে বাড়ির মুখ্য ব্যক্তির স্বাস্থ্য ভাল থাকে না এবং আপনার উন্নতিতে বাধা পড়বে। এছাড়াও, সুখ-সমৃদ্ধি ও বৈভব কমে যায়।

The right place for hanging the New Year calendar

এই দিকে ক্যালেন্ডার রাখুন

১) পূর্ব, পশ্চিম এবং উত্তর দিকে ক্যালেন্ডার ঝোলাতে পারেন। পূর্ব দিকে ক্যালেন্ডার রাখলে জীবনে উন্নতি হয়। এই দিকে লাল, গোলাপী, সবুজ ক্যালেন্ডার রাখা খুব শুভ বলে মনে করা হয়।

২) ধন-সম্পদ ও সমৃদ্ধির জন্য নদী, সমুদ্র, ঝরনা, বিবাহ, ইত্যাদির ছবি-সহ ক্যালেন্ডার উত্তর দিকে লাগান। ক্যালেন্ডারে যদি সবুজ, নীল, আকাশী ও সাদা রং বেশি ব্যবহার করা হয়ে থাকে, তাহলে আরও ভাল।

৩) পশ্চিম দিকে সোনালি বা ধূসর বা সাদা রঙের ক্যালেন্ডার রাখলে সুখ-সমৃদ্ধি বাড়ে এবং ঘরে সুখ-শান্তি আসে।

এই বিষয়গুলো মাথায় রাখুন

১) ঘরে থাকা ক্যালেন্ডারে যেন রক্তমাখা যুদ্ধের দৃশ্য, জনশূন্য ল্যান্ডস্কেপ, শুকনো গাছ এবং অবসাদজনক দৃশ্য বা মাংসাশী প্রাণীর ছবি থাকা উচিত নয়। এতে বাস্তু দোষ হতে পারে।

২) পুরানো ক্যালেন্ডারের উপরে কখনই নতুন ক্যালেন্ডার রাখবেন না, এতে ঘরে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে।

৩) ঘর থেকে পুরানো ক্যালেন্ডার সরিয়ে না রাখলে, বাড়ির সদস্যদের উন্নতির পথে নানা বাধা আসে।

Story first published: Monday, November 21, 2022, 18:22 [IST]
X
Desktop Bottom Promotion