Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
টানা ৪০ দিন এক মনে রাম নাম জপ করুন তারপর দেখুন কী হয়!
কথায় বলে "রাম সে বারকার রাম কার নামা।" অর্থাৎ রামের নাম, শ্রী রামের থেকেও বেশি শক্তিশালী।
কথায় বলে "রাম সে বারকার রাম কার নামা।" অর্থাৎ রামের নাম, শ্রী রামের থেকেও বেশি শক্তিশালী। কথাটা যে ভুল, এমন নয়! কারণ বাস্তবিকই রাম নামের মধ্য়ে এত মাত্রায় পজেটিভ শক্তি মজুত রয়েছে যে নিয়মিত পাঠ করলে নানাবিধ "মিরাকেল" ঘটতে সময় লাগে না। শুধু তাই নয়, দুঃখ-কষ্ট সব ঘুঁচে যায়, সেই সঙ্গে আরও একাধিক উপকার মেলে, যে সম্পর্কে এই প্রবন্ধে বিস্তারিত আলোচনা করা হবে।
"শ্রী রাম জয় রাম জয় জয় রাম", এই মন্ত্রটিকেই চলতি ভাষায় রাম নাম বলা হয়ে থাকে। আপনারা হয়তো অনেকই জানেন যে মহাভারতে এমন উল্লেখ পাওয়া যায় যে দিনে মাত্র তিন বার রাম নাম নিলে বাকি কোনও দেবী-দেবীর পুজো করারই প্রয়োজন পরে না। কারণ হাজার দেব-দেবীর পুজো করলে যা ফল পাওয়া যায়, সেই একই ফল মেলে দিনে তিন বার রাম নাম জপ করলেই। কিন্তু টানা ৪০ দিন যদি দিনে তিনবার কেউ রাম নাম জপ করতে পারেন, তাহলে তো কথাই নেই! কারণ শাস্ত্র মতে এই মন্ত্রটি টানা চল্লিশ দিন পাঠ করে গেলে ধীরে ধীরে সব সমস্যা মিটে যায়। সেই সঙ্গে জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দে ভরে ওটে। ফলে সুখ-শান্তির ছোঁয়া লাগে জীবনে। শুধু তাই নয়, মেলে আরও অনেক উপকার। যেমন ধরুন...

১. বুদ্ধির জোর বাড়ে:
শুনতে আজব লাগলেও একথা একেবারেই ভুল নয় যে রাম নাম জাপ করা শুরু করলে বুদ্ধির ধার বৃদ্ধি পায়। কারণ এই মন্ত্রটি এতটাই শক্তিশালী যে নিয়মিত পাঠ করলে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে শুধু বুদ্ধি নয়, সেই সঙ্গে স্মৃতিশক্তি এবং মনোযোগ ক্ষমতারও উন্নতি ঘটে চোখে পরার মতো। এই কারণেই তো ছাত্র-ছাত্রীদের নিয়মিত এই মন্ত্রটি পাঠ করার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

২. অর্থনৈতিক উন্নতি ঘটে:
মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে যাচ্ছেন, এদিকে না পদন্নতি, না মাইনে বৃদ্ধি, কোনও কিছুই কি হচ্ছে না? তাহলে বন্ধু টানা ৪০ দিন এক মনে রাম নাম নিন, দেখবেন আপনার পরিস্থিতিতে পরিবর্তন আসবেই আসবে। কারণ এমনটা বিশ্বাস করা হয় যে নিয়মিত রাম নাম নেওয়া শুরু করলে কর্মক্ষেত্রে পদন্নতির সুযোগ তো বৃদ্ধি পায়ই, সেই সঙ্গে চরম অর্থনৈতিক উন্নতি ঘটতেও সময় লাগে না। শুধু তাই নয়, টাকা-পয়সা সংক্রান্ত নানাবিধ ঝামেলা বা ধার-দেনাও মিটে যায় চোখের পলকে। তাই তো বলি বন্ধু, ৩০ পেরতে না পেরতেই যদি অনেক অনেক টাকার মালিক হয়ে উঠতে চান, তাহলে রাম নাম জপ করতে ভুলবেন না যেন!

৩. মনের জোর বাড়ে:
শাস্ত্র মতে প্রতিদিন রাম নাম নেওয়া শুরু করলে আমাদের আশেপাশে পজেটিভ শক্তির মাত্রা এতটা বৃদ্ধি পায় যে তার প্রভাবে মনোবল বৃদ্ধি পেতে সময় লাগে না। আর মনের জোর একবার বেড়ে গেলে, যে কোনও সমস্যাকে বুড়ো আঙুল দেখিয়ে জীবনে পথে এগিয়ে যেতে যে সময় লাগে না, তা ,তো বলাই বাহুল্য!

৪. আয়ু বাড়ে চোখে পরার মতো:
নানা রোগের জ্বালায় কি জীবন দুর্বিষহ হয়ে উঠেছে? তাহলে একবার বিশ্বাসকে সঙ্গ করে রাম নাম নেওয়া শুরু করুন। তারপর দেখুন কী হয়! আসলে অনেকেই এমনটা বিশ্বাস করেন যে এই মন্ত্রটি এতটাই শক্তিশালী যে পাঠ করা মাত্র আমাদের শরীর এবং মস্তিষ্কের অন্দরে পজেটিভ শক্তির বিকাশ ঘটতে শুরু করে, যার প্রভাবে ছোট-বড় সব রোগ দূরে পালায়। ফলে আয়ু বাড়ে চোখে পরার মতো।

৫. গুড লাক রোজের সঙ্গী হয়ে ওঠে:
যেমনটা আগেও আলোচনা করা হয় যে এই মন্ত্রটি পাঠ করা মাত্র চারিপাশে পজেটিভ শক্তির মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে, যার প্রভাবে একদিকে যেমন খারাপ শক্তির মাত্রা কমতে শুরু করে, তেমনি গুড লাক রোজের সঙ্গী হয়ে ওঠে। আর ভাগ্য যখন একবার রোজের সঙ্গী হয়ে ওঠে, তখন মনের ছোট থেকে ছোটতর ইচ্ছা পূরণ হতে যে সময় লাগে না, তা কি আর বলার অপেক্ষা রাখে!

৬. জন্ম-মৃত্যুর জাল থেকে মুক্তি মেলে:
নিয়মিত রামের নাম নিলে সর্বশক্তিমানের আশীর্বাদে পুনরায় এই পৃথিবীতে জন্ম নেওয়ার সম্ভাবনা একেবারে কমে যায়। কারণ রাম মুক্তির পথ দেখান। তাই তো দেবের সামনে নিজেকে সপে দিলে জন্ম-মৃত্যুর জাল থেকে মুক্তি মেলে। বিশ্রাম মেলে পাপ-পূণ্যের খেলা থেকেও!

৭. বৈবাহিক জীবন আনন্দে ভরে ওঠে:
নিয়মিত রামের নাম নিলে গৃহস্থে দেবের আগমণ ঘঠে। আর যে স্থানে স্বয়ং শ্রী রাম বিরাজমান হন, সেখানে যেমন কোনও দুঃখ-কষ্ট ঘেঁষতে পারে না, তেমনি পরিবারের কোনও সদস্যদের মধ্যে কোনও ধরনের ঝামেলা বা কলহ মাথা চাড়া দিয়ে ওঠার আশঙ্কাও হ্রাস পায়। শুধু তাই নয়, দেবের আশীর্বাদে স্বামী-স্ত্রী মধ্যেকার সম্পর্কেরও উন্নতি ঘটে।

৮. স্ট্রেস, মানসিক চাপ এবং অনিদ্রার মতো সমস্যা সব দূরে পালায়:
শুনতে আজব লাগলেও একথা সত্যি যে নিয়মিত রাম নাম নেওয়া শুরু করলে মানসিক অশান্তি দূর হয়। ফলে মন এতটাই শান্ত হয়ে ওঠে যে স্ট্রেস এবং মানসিক অবসাদের মতো সমস্যার প্রকোপ কমতে যেমন সময় লাগে না, তেমনি অনিদ্রার মতে রোগও দূরে পালায়। ফলে হারিয়ে যাওয়া সুখ-শান্তি তো ফিরে আসেই, সেই সঙ্গে ঘুম ঠিক মতো হওয়ার কারণে নানাবিধ রোগের খপ্পরে পরার আশঙ্কাও হ্রাস পায়।

রাম নাম পাঠ করার নিয়ম:
এই মন্ত্রটি পাঠ করার সেভাবে কোনও নিয়ম নেই! শুধু একটা জিনিসই মাথায় রাখতে হবে, তা হল এই মন্ত্রটি পাঠ করার সময় দয়া করে লাভ-লোকশানের হিসেব করবেন না। বরং এক মনে দেবের নাম নেবেন, তাহলেই দেখবেন আপনা হতেই মনের সব ইচ্ছা পূরণ হবে। প্রসঙ্গত, সকাল সকাল ঘুম থেকে উঠে যদি এই মন্ত্রটি পাঠ করতে পারেন, তাহলে বেশি উপকার পাওয়া যায়। কারণ দিনের এই নির্দিষ্ট সময়ে মন যেমন শান্ত থাকে, তেমনি আশেপাশের পরিবেশও বেজায় মনোরম হয়। তাই তো সকাল বেলা নানা চিন্তাকে নিয়ন্ত্রণে এনে এক মনে রাম নাম নিতে কোনও অসুবিধাই হয় না।



Click it and Unblock the Notifications