রাশি অনুযায়ী ২০২১ সালে কোন দিনটি আপনার জন্য সেরা হতে চলেছে জেনে নিন

হাতে গোনা কয়েকটা দিন বাকি ২০২০ শেষ হতে। বছরটা কেমন কেটেছে, এই প্রশ্নের বেশিরভাগ উত্তরই হয়তো আসবে 'একদমই ভাল না'। করোনা মহামারি, লকডাউন, বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের মৃত্যু, অর্থনৈতিক মন্দা, বহু মানুষের কর্মসংস্থান হারানো - এই সবকিছু মানুষের জীবনকে ছারখার করে দিয়েছে। আমরা ভুলে যেতে চাইলেও হয়তো এই সালটাকে ভুলতে পারব না! যাইহোক, সামনেই নতুন বছর। পুরোনোকে ভুলে আবার নতুনভাবে সবকিছু শুরু করার সময় এসেছে। আশা করি নতুন বছরে সমগ্র পরিস্থিতির বদল হবে। আগামী বছর ভালো কাটবে এই ভেবেই এখন দিন কাটছে সবার। তার আগে দেখে নেওয়া যাক নতুন বছর অর্থাৎ ২০২১ সালে কোন রাশির জীবনে কোন দিনটা সবচেয়ে ভালো কাটবে।

The Luckiest Day Of 2021 For You, As Per Your Zodiac Sign

মেষ রাশি

মেষ রাশি

২০২১ সালে মেষ রাশির জাতকদের জন্য সবচেয়ে সৌভাগ্যপূর্ণ দিন হবে ১৫ এপ্রিল, কারণ বৃহস্পতি এবং শনি উভয়ই কুম্ভ রাশিতে বেশিরভাগ সময় ব্যয় করবে। তাই নতুন অভিজ্ঞতা লাভের সুযোগ পাবেন মেষ রাশির জাতকরা। এই দিনটিতে আপনার স্বাস্থ্য ভাল হবে, পাশাপাশি প্রেম এবং রোম্যান্সের দিক দিয়েও দিনটি ভাল হবে। এটি আপনার জীবনের সেরা দিনগুলির মধ্যে একটি হবে!

বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির জাতকদের জন্য ২০২১ সালে সবচেয়ে সৌভাগ্যপূর্ণ দিন হল ১৭ জানুয়ারি। এই দিনে ইউরেনাস হবে আপনার প্রতীক এবং আপনি এমন কাজের সঙ্গে যুক্ত হবেন, যার ফলে আপনার জীবনে উন্নতি হবে। আপনি কোনও নতুন কাজ শুরু করতে পারেন এবং দুর্দান্ত সাফল্য অর্জন করবেন।

মিথুন রাশি

মিথুন রাশি

জ্যোতিষশাস্ত্র অনুসারে, ২০২১ সালে এই রাশির জাতকদের জন্য সবচেয়ে শুভ দিন হবে ২৮ মে। রোমান্টিক জীবন হোক বা পেশাদার জীবন, এই দিনে আপনি এমন কিছু মানুষের সংস্পর্শে আসবেন, যার ফলে আপনার জীবন অনেকটা বদলে যাবে!

কর্কট রাশি

কর্কট রাশি

নতুন বছরের সবচেয়ে সৌভাগ্যপূর্ণ দিন হবে ২৩ জুন। এই দিন আপনি ফ্রেশ ফিল করবেন এবং ইতিবাচকতায় পূর্ণ থাকবেন। এই দিন আপনার জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এমন হবে, যাতে আপনার জীবনে সৌভাগ্য বিরাজ করবে।

সিংহ রাশি

সিংহ রাশি

২০২১ সালের সবচেয়ে ভাগ্যবান দিনটি হবে ১৩ জুলাই। এই দিনটি আপনার জীবনে খুশি-আনন্দ নিয়ে আসবে।

কন্যা রাশি

কন্যা রাশি

কন্যা রাশির জাতকদের জন্য ২০২১ সালের ১৮ অগাষ্ট সবচেয়ে শুভ দিন হবে। পেশাদার জীবনে সাফল্য লাভের সুযোগ আছে এবং ভালবাসার মানুষের সঙ্গে এদিন অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন।

তুলা রাশি

তুলা রাশি

২০২১ সালে সবচেয়ে ভাগ্যবান দিন হবে ৬ সেপ্টেম্বর। বিশেষত প্রেম এবং রোম্যান্সের ক্ষেত্রে এই দিনটি আপনার জন্য শুভ হবে। আপনার অনেক নতুন মানুষের সঙ্গে সাক্ষাত্‍ হওয়ার সম্ভাবনা রয়েছে এই দিন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতকদের ক্ষেত্রে ১৮ নভেম্বর হতে চলেছে ২০২১ সালের সবচেয়ে সেরা দিন। প্রেম, অর্থ বা হবি যাইহোক না কেন, সবদিক দিয়েই এই দিনটা আপনার খুব ভাল কাটবে।

ধনু রাশি

ধনু রাশি

যদি আপনি ধনু রাশির জাতক হন, তবে ২০২১ সালে আপনার জন্য সবচেয়ে সৌভাগ্যপূর্ণ দিন হবে ২১ মে। এই দিনটি উত্তেজনাপূর্ণ অ্যাডভেঞ্চার এবং হই-হুল্লোড়ের মধ্যে দিয়ে কাটবে। এই দিন ভালোবাসার মানুষের সঙ্গেও অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন।

মকর রাশি

মকর রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ দিন হবে ২৩ অগাষ্ট। কোনও গুরুত্বপূর্ণ ডিল করতে পারেন এদিন। অনেক জ্ঞান এই দিন অর্জন করতে পারবেন আপনি। যা যা আগে বুঝতে পারতেন না, সেই বিষয়ে স্পষ্ট ধারণা হবে আপনার!

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

নতুন বছরে কুম্ভ রাশির জাতকদের জন্য সবচেয়ে সেরা দিন হবে ২৯ নভেম্বর। এই দিন আপনি সাফল্য অর্জন করবেন। যেকোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি শুভ।

মীন রাশি

মীন রাশি

মীন রাশির জাতকদের জন্য সৌভাগ্যপূর্ণ দিন হবে ৩ জুন। এই দিন অনেকের ভালোবাসা ও স্নেহ পাবেন আপনি। আপনার জীবনে প্রেম আসতে পারে।

Story first published: Saturday, December 19, 2020, 12:21 [IST]
X
Desktop Bottom Promotion