Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
সংসারে অশান্তি-ঝামেলা লেগেই আছে, আজই ঘর থেকে এইসব জিনিস সরিয়ে ফেলুন
আমাদের প্রত্যেকের জীবনে বাস্তুশাস্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। এই শাস্ত্রে আমাদের জীবনের নানান সমস্যার সমাধান উল্লেখ রয়েছে। বলা চলে, এই বাস্ত্রশাস্ত্র আমাদের নিত্যদিনের সঙ্গে যুক্ত। বাড়ির যেকোনও সমস্যা সমাধান খুঁজে পাওয়া যায় এই শাস্ত্রে। এতে উল্লেখ রয়েছে বিভিন্ন শুভ দিক। এই শাস্ত্রই বলে দেয়, কোনদিকে ভগবানের স্থাপন করা উচিত, কোন দিকে শোবার ঘর হওয়া উচিত, কোনদিকে রান্নাঘর হওয়া উচিত, কোনদিকে মাথা দিয়ে ঘুমানো উচিত, কীভাবে ঘরের সুখ-শান্তি ফিরিয়ে আনা যায়।
মূলত, আমরা যখন বাস্তুশাস্ত্র অনুসারে কিছু করি, তখন তার ফল খুব শুভ এবং ইতিবাচক হয়। একই সময়ে আমরা যখন এসব না মেনে চলি তখন ফলাফলও বেশ নেতিবাচক হয়। আজকের প্রতিবেদন তাদের জন্য, যারা তাদের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও অর্থ সঞ্চয় করতে সক্ষম হয় না। সঙ্গে তাদের জীবনে অনেক সমস্যার সম্মুখীনও হতে হয়। আজ এমন কিছু জিনিস সম্পর্কে জানবেন, যা আপনার যত তাড়াতাড়ি সম্ভব আপনার বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। ঘর থেকে এই জিনিসগুলি সরিয়ে, আপনি আপনার বাড়িতে এবং জীবনে সুখ ফিরিয়ে আনতে সক্ষম হবেন।

- মরচে পড়া জিনিস
বাস্তুশাস্ত্র অনুসারে, আমাদের বাড়িতে এমন কিছু জিনিস থাকে যা মরচে পড়ে গিয়েছে। অথচ আমাদের নজরে থাকা সত্ত্বেও আমরা কিছুই করি না। তবে আপনার উচিত অবিলম্বে সেগুলি ঘর থেকে ফেলে দেওয়া। বাস্তুশাস্ত্র বলছে, বাড়িতে এমন জিনিস থাকলে আপনার সমস্যা বাড়তে পারে। শুধু তাই নয়, মারামারিও অনেকাংশে বাড়তে পারে। বিশেষ করে আপনার ঘরে যদি মরচে পড়ে লোহার জিনিস থাকে, তাহলে তা দ্রুত ঘর থেকে ফেলে দিন। এতেই মঙ্গল।
- বন্ধ ঘড়ি
অনেক সময় আমাদের বাড়িতে ঘড়ি বন্ধ হয়ে পড়ে থাকে। অনেকই ত খুলে বাড়ির কোথাও ফেলে রাখেন। কিন্তু জেনে রাখা ভলো এই কাজ একেবারেই করা যাবে না। বাস্তুশাস্ত্র অনুসারে, আপনার বাড়িতে কখনই বন্ধ ঘড়ি রাখা উচিত নয়। আপনি যদি আপনার বাড়িতে একটি বন্ধ ঘড়ি রাখেন, তাহলে নেতিবাচকতা বাড়তে পারে। ঘরে ঘড়ি বন্ধ থাকায় পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। যদি আপনার বাড়িতে একটি বন্ধ ঘড়ি পড়ে থাকে, তবে এটি বের করে নিন বা যত তাড়াতাড়ি সম্ভব এটিকে মেরামত করুন এবং এটি ব্যবহার করুন।



Click it and Unblock the Notifications