Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Lunar eclipse 2025: দোলের দিনই বছরের প্রথম চন্দ্রগ্রহণ, দুর্ভাগ্যের অন্ধকার নামবে কাদের জীবনে?
Lunar eclipse 2025: হোলি, যা 'রঙের উৎসব' নামেও পরিচিত। এটি একটি হিন্দু উৎসব, যা প্রধানত ভারত ও নেপালে উদযাপিত হয়ে থাকে। প্রতিবছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের শুরুতে পড়ে এই বিশেষ উৎসব (Holi)। এবছর এটি পালন করা হবে ১৪ই মার্চ। তবে সেদিনই রয়েছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ (Lunar Eclipse)। ১৪ মার্চ এই চন্দ্রগ্রহণ কন্যা রাশিতে অনুষ্ঠিত হবে। যেহেতু ভারতে এটি দেখার কোনও সম্ভাবনা নেই, তাই এই চন্দ্রগ্রহণের দেশের উপর কোনও ধর্মীয় প্রভাব পড়বে না।
তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে, বছরের এই প্রথম চন্দ্রগ্রহণ ১২টি রাশির জাতক জাতিকাদের উপরই প্রভাব ফেলবে। শাস্ত্র অনুসারে কোনও গ্রহণই শুভ নয়। এই গ্রহণের সময়, চন্দ্র কন্যা রাশিতে (Virgo) উপস্থিত থাকবে, যেখানে কেতু ইতিমধ্যেই উপস্থিত থাকবে। ফলে চন্দ্র আর কেতুর যুতিতে তৈরি হবে গ্রহণ যোগ।

- চন্দ্রগ্রহণ কখন শুরু হবে?
চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ ভারতীয় সময় সকাল ০৯:২৯ মিনিটে শুরু হবে এবং বিকাল ০৩:২৯ মিনিটে শেষ হবে। যদিও এই গ্রহণ ভারতে দৃশ্যমান হবে না, তবুও এর জ্যোতিষশাস্ত্রীয় প্রভাব থাকবে। বিশেষ করে সেইসব রাশিচক্রের উপর যারা গ্রহণের দ্বারা প্রভাবিত হতে পারে। কোন কোন রাশির জাতকদের উপর এই গ্রহণ অশুভ প্রভাব ফেলবে, আসুন জেনে নিই-
- মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য এই সময়কাল কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। মানসিক চাপের পাশাপাশি আর্থিক অস্থিরতাও দেখা যেতে পারে। যেকোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখাই উপযুক্ত হবে। নতুন কাজ শুরু করা থেকে বিরত থাকুন। সঙ্গেই এই সময় অতিরিক্ত সতর্ক থাকতে হবে।
- কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য এই সময়টি অনুকূল হবে না। কারণ চন্দ্র এই রাশির অধিপতি। আপনি আর্থিক, মানসিক এবং শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন। সম্পর্কের ক্ষেত্রেও উত্থান-পতন সম্ভব। তাই বছরের প্রথম চন্দ্রগ্রহণে আপনাক থাকতে হবে সতর্ক।
- তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য এই সময়টি মানসিক উত্থান-পতনে পূর্ণ হতে পারে। এই সময় সিদ্ধান্ত নিতে অসুবিধা হতে পারে। আপনার মনে অস্থিরতা থাকবে এবং অজানা ভয় আপনাকে বিরক্ত করতে পারে। এই সময় ধৈর্য ধরে রাখা গুরুত্বপূর্ণ।



Click it and Unblock the Notifications