Taurus horoscope 2023 : ২০২৩ সাল কেমন যাবে বৃষ রাশির জাতকদের? খারাপ কিছু অপেক্ষো করছে না তো? দেখে নিন

২০২৩ সাল কেমন কাটবে, তা নিয়ে এখন আমাদের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। নতুন বছর কেমন কাটবে তা জানতে ইচ্ছুক প্রত্যেকে। জ্যোতিষ শাস্ত্রের সাহায্যে এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায়।

Taurus Horoscope 2023

আসুন জেনে নেওয়া যাক, নতুন বছর বৃষ রাশির জাতকদের কেমন কাটতে চলেছে। কেরিয়ার, পরিবার, আর্থিক জীবন, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে এই জাতকরা কেমন ফলাফল পাবেন? জেনে নিন।

পারিবারিক জীবন

পারিবারিক জীবন

পারিবারিক পরিস্থিতি ভাল থাকবে। ভাই-বোনের সহযোগিতা পাবেন। পরিবারের সহযোগিতাও পাবেন। বছরের মাঝামাঝি সময়ে একটু মানসিক চাপ থাকবে। আয়ের উৎস ঠিকঠাক থাকবে। জমি-জমা কিনতে পারেন। নতুন গাড়িও কিনতে পারেন। পিতা-মাতার সহযোগিতা পাবেন। ভেবেচিন্তে ব্যয় করুন। বছরের শেষ মাসে কোনও সমস্যা হতে পারে।

ব্যবসা এবং চাকরি

ব্যবসা এবং চাকরি

ব্যবসার ক্ষেত্রে এই বছরটি ভালই কাটবে। নতুন জায়গায় বিনিয়োগ করুন, লাভ হবে। ভালো রোজগার হবে। আর্থিক অবস্থা বেশ ভাল থাকবে। গ্রাহকদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখুন।

চাকুরিজীবীদের নতুন বছর ভালই কাটবে। নতুন সুযোগ পাবেন। বছরের মাঝামাঝি সময়ে আপনার কাজে কিছু সমস্যা দেখা দেবে। কাজের চাপ বেশি থাকবে।

শিক্ষা এবং ক্যারিয়ার

শিক্ষা এবং ক্যারিয়ার

শিক্ষার্থীদের জন্য এই বছরটি অনুকূল হবে না। পড়াশোনায় নানাভাবে বাধা আসবে। তবে এপ্রিলের পর ঠিক হয়ে যাবে। পরীক্ষার ফল ভাল হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা সফল হবেন।

ক্যারিয়ারে বিরাট পরিবর্তন আসবে। রোজগারের অনেক নতুন সুযোগ আসবে। আপনি যে কাজই করুন না কেন, সময়ের আগেই সব কাজ শেষ করবেন, যার ফলে কর্মক্ষেত্রে আপনার সম্মান বজায় থাকবে। চাকরিতে ট্রান্সফার হবে। ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জীবনে অনেক পরিবর্তন আসবে।

প্রেম জীবন

প্রেম জীবন

লভ লাইফ ভালই কাটবে। একে অপরের প্রতি পূর্ণ আস্থা থাকবে। এই বছরে আপনি নতুন বন্ধু পাবেন। তাদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আপনার মন খুশি হবে। তবে এপ্রিল মাসের পরে কোনও সমস্যা হতে পারে। বিবাহিত জীবন মোটামুটি কাটবে। কোথাও বেড়াতে যেতে পারেন।

স্বাস্থ্য

স্বাস্থ্য

স্বাস্থ্যের যত্ন নিন। আপনি যদি কোনও রোগে ভুগছেন, তবে বছরের শুরুতে তা দূর হতে পারে। বছরের মাঝামাঝি সময়ে আপনার স্বাস্থ্যের অবনতি হবে। ছোটোখাটো অসুস্থতা লেগেই থাকবে। মানসিকভাবে আপনি সুস্থ থাকবেন।


Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion