Taurus Horoscope 2022 : ২০২২ সাল কেমন কাটবে বৃষ রাশির জাতকদের? জেনে নিন

বৃষ রাশির জাতকরা শান্ত এবং ভদ্র প্রকৃতির হন। ধন-সম্পত্তি ও খ্যাতি লাভ করতে পারেন এই রাশির জাতকরা। এই ব্যক্তিরা স্বভাবতই কঠোর এবং দৃঢ়প্রতিজ্ঞ হন। এরা তাদের দৈনন্দিন রুটিনে কোনও ধরনের পরিবর্তন করতে পছন্দ করেন না। জীবনে সহজে সমস্ত কিছু লাভ করতে চান এই জাতকরা।

Taurus Yearly Horoscope 2022

আসুন জেনে নেওয়া যাক, ২০২২ সাল বৃষ রাশির জাতকদের কেমন কাটতে চলেছে। কেরিয়ার, পরিবার, আর্থিক জীবন, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে কেমন ফলাফল পাবেন? জেনে নিন।

কেরিয়ার

কেরিয়ার

কেরিয়ারের দিক থেকে ২০২২ খুব ভাল কাটবে বলে আশা করা হচ্ছে। কর্মক্ষেত্রে ভাল ফলাফল পাবেন। ব্যবসায়ীদের ভাল লাভ হবে। ব্যবসায়িক দিক দিয়ে বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেরিয়ারে বড়সড় অভিজ্ঞতা লাভ করতে পারেন। এবছর শনিদেব চাকরি এবং ব্যবসায় আপনার জন্য খুব সহায়ক হতে চলেছেন।

পরিবার

পরিবার

পরিবারের ক্ষেত্রে ২০২২ সাল খুব একটা ভাল নাও কাটতে পারে। বছরের শুরুতে পারিবারিক জীবনে সমস্যা দেখা দিতে পারে। একটানা মার্চ পর্যন্ত এমনই পরিস্থিতি চলতে থাকবে। এপ্রিল মাসে বৃহস্পতির গোচর এবং পঞ্চম স্থানে বৃহস্পতির দৃষ্টি থাকায় নবদম্পতিরা সুসংবাদ পেতে পারেন। সন্তানের উন্নতি হবে। সন্তানের তরফ থেকে সুসংবাদ পাবেন। সামগ্রিকভাবে পারিবারিক জীবন ভাল থাকবে।

অর্থনৈতিক অবস্থা

অর্থনৈতিক অবস্থা

অর্থনৈতিক দিক থেকে বছরের শুরুটা চ্যালেঞ্জিং হবে। ব্যবসায়ীদের এই সময়ে বড় বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময় নতুন ব্যবসা শুরু করা ভাল হবে না, তবে এপ্রিলের মাঝামাঝি সময় থেকে অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে। এই সময়ে বৃহস্পতির শুভ প্রভাবের কারণে আপনি কিছুটা স্বস্তি পাবেন। নানান উৎস থেকে আকস্মিক ধন লাভ হবে। ধর্মীয় কাজে আপনার অর্থ ব্যয় হবে।

পরীক্ষা-প্রতিযোগিতা

পরীক্ষা-প্রতিযোগিতা

এই সময় শিক্ষার্থীরা পড়াশোনায় মনোনিবেশ করুন, নাহলে আপনি লক্ষ্য থেকে সরে যেতে পারেন। মার্চের পরের সময়টা খুব ভাল কাটবে। আপনি কোনও বিদেশী প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন। যারা উচ্চশিক্ষার কথা ভাবছেন, তাদের এই স্বপ্ন পূরণ হবে।

স্বাস্থ্য

স্বাস্থ্য

বছরের শুরুতে স্বাস্থ্য খুব একটা ভাল থাকবে না। এই সময়ে আপনার স্বাস্থ্যের সমস্যা দিখা দিতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনও রোগে ভুগছেন, তবে অবশ্যই ডাক্তার দেখান। তবে এপ্রিলের পরে স্বাস্থ্য ভাল হতে পারে। আপনার ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

উপায়

মঙ্গলবার বিবাহিত মহিলাদের ভোজন করান। বাড়ি বা নির্মাণ সাইটে শ্রমিকদের মধ্যে খাবার বিতরণ করুন। শুক্রবার গরিবদের চিনি, সাদা মিষ্টি বা বাতাশা দান করুন। এতে আপনার ভাগ্য খুব ভাল হবে।

X
Desktop Bottom Promotion