Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
কর্কট রাশিতে শুক্র ও সূর্যের মিলন, এই ৩ রাশির জাতক জাতিকারা দেখবেন সুখের মুখ!
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, কোনও ব্যক্তির কোষ্ঠীতে শুক্রের অবস্থান শুভ হলে সেই ব্যক্তি পার্থিব সুখ, দাম্পত্য সুখ এবং সন্তান সুখ লাভ করেন। তাই বিবাহ এবং সন্তান সংক্রান্ত তথ্য পেতে হলে কোষ্ঠীতে শুধুমাত্র শুক্র গ্রহের অবস্থান দেখা হয়। কোনও গ্রহের রাশি পরিবর্তনের কারণে সমস্ত রাশির জাতকদের আর্থিক অবস্থা, কর্মজীবন এবং বিবাহিত জীবনেই প্রভাব পড়ে।

৭ আগস্ট, রবিবার শুক্র গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে। সূর্য আগে থেকেই এই রাশিতে অবস্থান করছে। ফলে কর্কট রাশিতে সূর্য ও শুক্রের মিলন ঘটবে। এই সংযোগের প্রভাব সমস্ত রাশির উপরই পড়বে। তবে কোন কোন রাশির উপর শুভ প্রভাব পড়বে তা জেনে নিন।

মেষ রাশি
মেষ রাশির জাতক, জাতিকাদের মান-সম্মান বাড়বে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাবেন। এই সময় কিছু সুখকর সংবাদ আপনার জীবনে পরিবর্তন আনবে।

মিথুন রাশি
এই রাশির জাতক, জাতিকাদের বাড়ির পরিবেশ ভাল থাকবে। যাঁরা সন্তান ধারণে ইচ্ছুক, তাঁদের ইচ্ছা পূরণ হবে। জীবনসঙ্গীকে সময় দিতে পারবেন। আপনার স্বাস্থ্য ভাল থাকবে।

কন্যা রাশি
শুক্র ও সূর্যের মিলনে কন্যা রাশির জাতক, জাতিকাদের বিবাহিত জীবনে প্রভাব পড়বে। এই সময়ে দম্পতিদের মধ্যে ভাল সম্পর্ক থাকবে। ভালবাসা ও পারস্পরিক বোঝাপড়া বাড়বে। এই সময়ে আপনি কোনও দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাবেন। জীবনসঙ্গী এই সময়ে চাকুরি ক্ষেত্রে ভাল ফল করবেন।

তিন রাশির এই সময়টি ভাল কাটবে না
জ্যোতিষশাস্ত্র অনুসারে, যে কোনও গ্রহের অবস্থান পরিবর্তনের প্রভাব সমস্ত রাশির জাতকদের জীবনেই পড়ে। শুক্র ও সূর্যের মিলনে উপরে উল্লিখিত রাশির জাতকদের লাভ হবে, কিন্তু তুলা, ধনু এবং কুম্ভ রাশির জাতক, জাতিকাদের এই সময়টা তেমন ভাল কাটবে না। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। সম্পর্কের মধ্যে তিক্ততা আসার সম্ভাবনা রয়েছে। তাই এই সময়ে একটু সাবধানে থাকতে হবে।
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীদের তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications