Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
১৪ এপ্রিল থেকে সূর্য-রাহু গ্রহণ যোগ, খুব সাবধানে থাকুন এই ৩ রাশির জাতকরা!
সূর্যদেব ১৪ এপ্রিল মীন থেকে বেরিয়ে মেষ রাশিতে প্রবেশ করবেন। সূর্যের শত্রু রাহু ইতিমধ্যেই মেষ রাশিতে অবস্থান করছেন। এমন অবস্থায় রাহু ও সূর্যের সংযোগে গ্রহণ যোগ গঠিত হচ্ছে। জ্যোতিষশাস্ত্রে গ্রহণ যোগ অশুভ বলে মনে করা হয়। এই যোগে জাতকের স্বাস্থ্যের উপর সর্বাধিক প্রভাব পড়ে।

গ্রহণ যোগের প্রভাব ১২ রাশির উপরই পড়বে। তবে এই সময় ৩ রাশির জাতক জাতিকাদের খুব সাবধানে থাকতে হবে। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন রাশির জাতকরা এই সময় সমস্যায় পড়বেন।

বৃষ রাশি
এই সময়ে আপনি মানসিক চাপে থাকবেন। পরিবারে সমস্যা হতে পারে। এই গোচরকালে আপনার খরচ বাড়বে। বিদেশ যাত্রা থেকে বিশেষ লাভ হবে না। মায়ের সঙ্গে আপনার সম্পর্কের অবনতি হতে পারে। স্বাস্থ্য সমস্যা হতে পারে।

কন্যা রাশি
সূর্য ও রাহুর সংযোগ কন্যা রাশির জাতকদের জন্য শুভ হবে না। এই সময়ে আপনার চোট লাগার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে না। এই সময়ে কাউকে টাকা ধার দেবেন না, অন্যথায় আপনার টাকা আটকে যেতে পারে।

মকর রাশি
এই সময় পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধ হতে পারে। কর্মক্ষেত্রে এই সময়টি ভালো কাটবে না। শত্রুরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এই সময়ে কোনও ধরনের আর্থিক চুক্তি না করাই ভালো হবে। ব্যয় বৃদ্ধি পাবে। লভ লাইফ ভালো কাটবে না।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications