Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Surya Grahan 2023: মহালয়ায় বছরের শেষ সূর্যগ্রহণ, জীবন ছারখার হতে পারে ৫ রাশি জাতকদের!
Surya Grahan 2023: মহালয়ায় ঘটতে চলেছে বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ জ্যোতির্বিদ্যাগত ঘটনা হলেও, হিন্দু ধর্মে এর গুরুত্ব অপরিসীম। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, রাহু-কেতুকে সূর্যগ্রহণের জন্য দায়ী বলে মনে করা হয়।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহণের প্রভাব গ্রহ, নক্ষত্র এবং সমস্ত রাশির উপর পড়ে। ১৪ অক্টোবর ঘটতে চলা সূর্যগ্রহণ কিছু রাশির জন্য শুভ হবে, আবার একাধিক রাশির উপর গ্রহণের অশুভ প্রভাব দেখা যাবে। জেনে নিন, কোন কোন রাশির উপর সূর্যগ্রহণের নেতিবাচক প্রভাব পড়বে।

মেষ রাশিতে সূর্যগ্রহণের প্রভাব
বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ মেষ রাশির জন্য শুভ হবে না। গ্রহণের সময় এই জাতকরা তাঁদের কাছের মানুষদের থেকে প্রতারিত হতে পারেন। সেজন্য খুব সতর্ক থাকুন। একসঙ্গে অনেক সমস্যার মোকাবেলা করতে হতে পারে। আর্থিক ক্ষতি সম্ভব। আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে। ক্যারিয়ারে সমস্যা দেখা দিতে পারে।
বৃষ রাশিতে সূর্যগ্রহণের প্রভাব
সূর্যগ্রহণের অশুভ প্রভাব পড়বে বৃষ রাশির জাতকদের উপর। এই সময় আর্থিক ক্ষতি ও মানহানির সম্ভাবনা রয়েছে। তাই বৃষ রাশির জাতকদের আগে থেকেই সাবধান হওয়া উচিত।
সিংহ রাশিতে সূর্যগ্রহণের প্রভাব
সূর্যগ্রহণের অশুভ প্রভাবে সিংহ রাশির জাতকদের খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। এই সময় খুব সাবধানে এবং ভেবেচিন্তে যে কোনও জায়গায় বিনিয়োগ করুন। লেনদেনের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে।
কন্যা রাশিতে সূর্যগ্রহণের প্রভাব
বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ কন্যা রাশির জাতকদের জন্যও শুভ হবে না। এই সময়ে একাকীত্ব বোধ করবেন। কেউ আপনার পাশে থাকবে না। স্ট্রেস ও উদ্বেগ বাড়বে। আপনার আত্মবিশ্বাস কমে যেতে পারে। বন্ধুদের সঙ্গে তর্ক-বিতর্ক হতে পারে। তাই সাবধান থাকুন। নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন।
তুলা রাশিতে সূর্যগ্রহণের প্রভাব
সূর্যগ্রহণের সময় তুলা রাশির জাতক জাতিকারা নানা সমস্যায় পড়তে পারেন। এই সময় মানসিক ভাবে ভালো থাকবেন না। কোনও কারণে স্ট্রেস ও উদ্বেগ থাকতে পারে। এই সময় কারুর সঙ্গে ঝগড়া-ঝামেলা হতে পারে। গ্রহণকালে নিজের কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। মানসিক চাপ দূর করতে, ঈশ্বরের আরাধনায় মনোনিবেশ করা উপকারী হবে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications