Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Surya Grahan 2023: সূর্যগ্রহণে জোড়া শুভ যোগ, ২০ এপ্রিল সৌভাগ্যের দরজা খুলবে ৫ রাশির!
চলতি বছর প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে ২০ এপ্রিল, বৃহস্পতিবার। এ দিন সর্বার্থ সিদ্ধি ও প্রীতির মতো শুভ যোগ গঠিত হতে চলেছে। এ ছাড়াও, গ্রহণের সময় সূর্য থাকবে মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্রে। রাহু ও বুধের সঙ্গে সূর্য মেষ রাশিতে উপস্থিত থাকবে।
জ্যোতিষশাস্ত্রে গ্রহণকে অশুভ মনে করা হলেও, সূর্যগ্রহণের দিন বিভিন্ন শুভ যোগ গঠনের কারণে কিছু রাশির দারুণ লাভ হবে। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন রাশির উপর সূর্যগ্রহণের শুভ প্রভাব পড়তে চলেছে-

মিথুন রাশিতে সূর্যগ্রহণের প্রভাব - কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা করা হবে, এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে। সামাজিক ও ধর্মীয় কাজে শামিল হলে সমাজে আপনার মান-সম্মান বাড়বে। এই সময়ে আপনি কিছু বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা করতে পারেন, যা ভবিষ্যতে আপনার উপকারে আসবে। আপনার আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। কর্মক্ষেত্রে আপনার স্থগিত পরিকল্পনাগুলি আবার শুরু হবে।
কর্কট রাশিতে সূর্যগ্রহণের প্রভাব - এই সময়ে ভাগ্যের সঙ্গ পাবেন। ক্যারিয়ারে উন্নতির সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবন ভালো কাটবে। এই সময়ে আপনি আপনার বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। এই সময়ে আপনার বিদেশে যাওয়ার ইচ্ছা পূরণ হবে। এই সময়ে আপনি অনেক নতুন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করবেন।
সিংহ রাশিতে সূর্যগ্রহণের প্রভাব - শিক্ষার্থীদের একাগ্রতা বাড়বে এবং পড়াশোনায় মনোযোগ থাকবে। লভ লাইফ খুব ভালো কাটবে। এই সময়ে সন্তানদের উন্নতি হবে, যে কারণে আপনি খুব খুশি থাকবেন। ব্যবসায় উন্নতির কারণে আর্থিক অবস্থা মজবুত হবে। আয়ের নতুন পথ তৈরি হবে এবং আটকে থাকা অর্থও পাবেন। এই সময়ে আপনি জমিজমা বা গাড়িও কিনতে পারেন। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে।
ধনু রাশিতে সূর্যগ্রহণের প্রভাব - চাকুরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। অফিসার ও সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। কর্মক্ষেত্রে আপনার কর্তৃত্ব বৃদ্ধি পাবে এবং আপনি একটি দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। সরকারী প্রকল্পের লাভ পাবেন, যার কারণে আপনার অনেক কাজ সময়মতো সম্পন্ন হবে। ঘরোয়া খরচের ব্যাপারে একটু সতর্ক থাকুন। আর্থিক দিক দিয়ে এই সময়টি ভালো কাটবে। অর্থ সঞ্চয় করতে পারবেন। এই সময় জীবনসঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন।
কুম্ভ রাশিতে সূর্যগ্রহণের প্রভাব - পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে তীর্থযাত্রায় যাওয়ার সুযোগ পাবেন। পিতার সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। শারীরিক সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। শ্বশুরবাড়ির দিক থেকে কোনও সমস্যা হতে পারে, তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। লভ লাইফ খুব ভালো কাটবে।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications