Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বছরের শেষ সূর্যগ্রহণ কোন রাশির জাতকদের জীবনে সংকট ডেকে আনবে এবং কাদের ভাগ্য খুলবে? জেনে নিন
২০২১ সাল প্রায় শেষের পর্যায়ে। আর এক মাস পরেই শুরু হবে নতুন বছর। তবে তার আগে ৪ ডিসেম্বর ২০২০ সালের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে। এই সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না, তাই সূতক কালও বৈধ হবে না। কিন্তু তা সত্ত্বেও এই গ্রহণের প্রভাব সব মানুষের ওপরই দেখা যাবে।

এই আর্টিকেলের মাধ্যমে আসুন জেনে নেওয়া যাক, ৪ ডিসেম্বরের সূর্যগ্রহণ ১২টি রাশির কেমন প্রভাব ফেলতে পারে।

মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য ডিসেম্বরের সূর্যগ্রহণ খুব শুভ হবে না। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা উচিত, অন্যথায় বড় সমস্যা হতে পারে। গাড়ি ব্যবহার করার সময় সতর্ক থাকুন।

বৃষ রাশি
বছরের শেষ সূর্যগ্রহণ এই রাশির জাতকদের জন্য শুভ হবে বলে আশা করা হচ্ছে। ব্যবসায়ীরা ভাল লাভ করতে পারেন। সমাজে আপনার মান-সম্মান বৃদ্ধি পাবে।

মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকারা ভাল খবর পেতে পারেন। এই সময়ের মধ্যে আপনার কোনও ইচ্ছা পূরণ হতে পারে। পুরানো বিবাদ থেকে মুক্তি পাবেন।

কর্কট রাশি
কর্কট রাশির ব্যক্তিদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার কথাবার্তায় সংযম রাখুন, অন্যথায় বন্ধুদের সঙ্গে আপনার ঝগড়া হতে পারে। সন্তানকে নিয়ে চিন্তিত থাকতে পারেন।

সিংহ রাশি
এই গ্রহণ সিংহ রাশির জাতকদের জন্য শুভ হবে বলে আশা করা হচ্ছে। কোনও ভাল খবর পেতে পারেন। অতীতে চলমান কোনও সমস্যার সমাধান হতে পারে।

কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের জন্য এই গ্রহণ শুভ হতে পারে। আপনি নিজের মধ্যে সাহস এবং আত্মবিশ্বাস অনুভব করবেন। সমাজে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে।

তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য এই সূর্যগ্রহণ খুব শুভ হবে না। আপনাকে আপনার কথাবার্তা নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময় আপনি মানসিক চাপ অনুভব করতে পারেন।

বৃশ্চিক রাশি
এই রাশির জাতকরা উত্থান-পতনের মুখোমুখি হতে পারেন। কর্মক্ষেত্রে আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ হবে না, যে কারণে সমস্যা বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য এই গ্রহণ খুব ভাল ফল দেবে না। আপনার ব্যয় বৃদ্ধি পেতে পারে, ফলে বাজেটে টান পড়বে।

মকর রাশি
মকর রাশির জাতকরা ভাল ফল পাবেন। চাকুরিজীবীদের অগ্রগতি হতে পারে। ক্যারিয়ারে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকারা শুভ ফল পেতে পারেন। আয়ের নতুন উৎস পেয়ে, আপনার আর্থিক অবস্থার বড় উন্নতি হতে পারে।

মীন রাশি
মীন রাশির জাতকদের এই গ্রহণের প্রভাব থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বাড়িতে বা অফিসে অপ্রয়োজনীয় বিবাদ হতে পারে। মানসিকভাবে আপনি চাপ অনুভব করতে পারেন। সাবধানে গাড়ি ব্যবহার করুন।



Click it and Unblock the Notifications