Surya Gochar 2023: মিথুনে আসছে সূর্য, বিপদের কালো মেঘ ৫ রাশির জাতকদের জীবনে!

এক মাস অন্তর অন্তর রাশি পরিবর্তন করে সূর্য। জুন মাসের ১৫ তারিখ সূর্যের গোচর হবে। বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করবে সূর্য।

সূর্যের এই গোচরের প্রভাবে কিছু রাশির জাতকরা সাফল্যের চূড়ায় পৌঁছাবেন। আবার কিছু জাতকদের চাকরি, ব্যবসা, অর্থ, পরিবার, সব ক্ষেত্রে বিরাট ক্ষতি হবে। জীবনে একের পর এক ঝঞ্ঝাট লেগেই থাকবে আগামী এক মাস। জেনে নিন, সূর্যের এই গোচরকালে কোন কোন রাশির উপর অশুভ প্রভাব পড়তে চলেছে।

Sun Transit In Gemini on 15 June 2023

বৃষ রাশিতে সূর্য গোচরের প্রভাব
সূর্যের গোচরকালে এই রাশির জাতকদের জীবনে নানা সমস্যা দেখা দেবে। ক্যারিয়ারে নতুন সমস্যা দেখা দিতে পারে। আপনার কথাবার্তায় তিক্ততা বাড়তে পারে। যে কারণে মানুষের সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হবে। এই সময়ে আপনার খরচ বাড়বে। পরিবারের কারুর অসুস্থতার জন্য আপনার প্রচুর অর্থ ব্যয় হতে পারে। সম্পত্তি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে আপনার ক্ষতি হতে পারে। তাই এই সময়ে এমন কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভাল।

মিথুন রাশিতে সূর্য গোচরের প্রভাব
এই সময় আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ নষ্ট হয়ে যেতে পারে। পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে না। পুরানো বিষয় নিয়ে জীবনসঙ্গীর সঙ্গে তর্ক হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে না। কোনও রোগে আক্রান্ত হতে পারেন। অফিসে সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাবেন না। কর্মক্ষেত্রের পরিবেশ ভাল থাকবে না। নিজের রাগ নিয়ন্ত্রণ করুন এবং যে কোনও বিষয়ে খুব ধৈর্য ধরে কাজ করুন।

তুলা রাশিতে সূর্য গোচরের প্রভাব
তুলা রাশির জাতকদের পরিবারে সমস্যা বাড়তে পারে। পিতার সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে না। স্বাস্থ্য ভাল থাকবে না। চাকরি হোক ব্যবসা, এই সময় কঠোর পরিশ্রম করতে হবে। তবে আপনি আপনার কঠোর পরিশ্রমের ভাল ফল পাবেন না। যাত্রার সময় আপনার জিনিসপত্রের দিকে খেয়াল রাখুন। চাকুরিজীবীদের বদলির আদেশ আসতে পারে। এতে আপনার সমস্যা বাড়বে। ভাই-বোনদের সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে না।

বৃশ্চিক রাশিতে সূর্য গোচরের প্রভাব
সূর্যের গোচরকালে জীবনে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। আপনাকে আদালতের দ্বারস্থ হতে হবে। সরকারি নোটিশের সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে নিজের কাজে মনোনিবেশ করুন। কোনও কারণ ছাড়া কারুর সঙ্গে বেশি কথা বলবেন না। আয় বাড়াতে কোনও ভুল পথ অবলম্বন করবেন না। অন্যথায় আপনি ঝামেলায় জড়িয়ে পড়বেন। পারিবারিক পরিবেশ ভাল থাকবে না।

ধনু রাশিতে সূর্য গোচরের প্রভাব
পারিবারিক পরিবেশ ভাল থাকবে না। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ বাড়তে পারে। সূর্য গোচরের প্রভাবে আপনার জীবনে সমস্যা বাড়তে পারে। ব্যবসায় ক্ষতি হতে পারে। কোথাও যাত্রার সময় নিজের জিনিসপত্রের দিকে খেয়াল রাখুন।

মীন রাশিতে সূর্য গোচরের প্রভাব
এই সময় মীন রাশির জাতকরা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। সম্পত্তি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবেন। এই সময়ে স্বাস্থ্য ভাল থাকবে না। মানসিক চাপের কারণে অনিদ্রার সমস্যায় ভুগবেন।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, June 10, 2023, 13:04 [IST]
X
Desktop Bottom Promotion